ঢাকা ০৮:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানোর চেষ্টা, প্রতিবাদে সংবাদ সম্মেলন নির্ধারিত মূল্যেই মিলছে সার, স্বস্তিতে মেলান্দহের কৃষকেরা শেরপুরে ডাক্তার কনফারেন্স ও চিকিৎসা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ইত্তেফাকুল উলামা’র নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ফ্যাসিস্টরা থাকলে বাংলাদেশ সিকিম হয়ে যেত : বিমান পরিবহন মন্ত্রী মিল্লাত শেরপুরে ইআরটি সদস্যরা পেল সরঞ্জামাদি, ক্ষতিপূরণের চেক বাংলাদেশে মাদক নির্মূলে খেলাধুলার বিকল্প নেই : বেসামরিক বিমান মন্ত্রী এম. রশিদুজ্জামান সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ বৃদ্ধি করে ২৫ কোটি টাকা করা হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী শেরপুর গারো পাহাড়ের হাতির অভয়ারণ্য ঘোষণায় সেমিনার অনুষ্ঠিত জামালপুরে ১৭৫ বছরের সাহিত্য-সাময়িকী নিয়ে আলোচনা, কবিতা পাঠ

জামালপুরে কবি সামসাদ জাহানের দুটি কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন

জামালপুরে কবি সামসাদ জাহানের দুটি কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। ছবি: বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: অমরাবতী পান্ডুলিপি পুরস্কার বিজয়ী জামালপুরের কৃতি সন্তান কবি সামসাদ জাহনের দুটি কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করে উদীচী শিল্পীগোষ্ঠী জামালপুর জেলা সংসদ।

৩ ফেব্রুয়ারি রাতে উদীচী কার্যালয়ে আয়োজিত মোড়ক উন্মোচনের আগে আলোচনা সভা ও কবি সামসাদ জাহানকে সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উদীচী জেলা সংসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলী ইমাম দুলাল। সংবর্ধিত কবি ও তার কবিতার ওপর আলোচনায় অংশ নেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জাহিদ হোসেন রবি, কবি আলী জহির, কবি আব্দুল বারী, বাংলারচিঠি ডটকম এর সম্পাদক জাহাঙ্গীর সেলিম, কবি তারিক মেহের, কবি মিনহাজ উদ্দিন শপথ, উদীচীর সাধারণ সম্পাদক গৌতম সিংহ সাহা প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সন্তোষ কুমার রাজভর। পরে কবির সম্মানে উদীচীর শিল্পীরা কবিতা আবৃত্তি ও সঙ্গীত পরিবেশন করে।

৭০ দশকের কবি সামসাদ জাহানের ‘বেঁচে থাকি ঘাসের ভেতর এবং ব্রহ্মপুত্র শুয়ে থাকে’ কাব্যগ্রন্থে মোট ৯৭টি কবিতা স্থান পেয়েছে। লেখালেখির বয়স দীর্ঘ হলেও নানা সীমাবদ্ধতার কারণে কবিতার বই প্রকাশে বিলম্ব হয়েছে। কবি সামসাদ জাহান একজন গীতিকার, বাচিক শিল্পী, উপস্থাপন ও দক্ষ সংগঠক হিসেবেও সমধিক পরিচিত।

সামসাদ জাহানের কবিতায় প্রেম, দ্রোহ, প্রকৃতি, জীবনবোধ, মানুষের হাসি কান্না, দ্বন্দ্ব, সংঘাতের প্রকাশ অত্যন্ত আবেগময় ভাষায় ফোটে উঠেছে। তার কাব্যগ্রন্থের বহুল প্রচার এবং পাঠকপ্রিয়তা কামনা করেছেন লোকরা।

আপলোডকারীর তথ্য

মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানোর চেষ্টা, প্রতিবাদে সংবাদ সম্মেলন

জামালপুরে কবি সামসাদ জাহানের দুটি কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন

আপডেট সময় ০৫:৩৪:০৯ অপরাহ্ন, শুক্রবার, ৪ ফেব্রুয়ারী ২০২২