ঢাকা ১২:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষা ও সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর কর্মসংস্থান সৃষ্টি বর্তমান সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার : মাহদী আমিন অটিজম কোনো সীমাবদ্ধতা নয়, বরং ভিন্নধর্মী সক্ষমতা : সমাজকল্যাণ মন্ত্রী ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ চলচ্চিত্রের সার্টিফিকেশন সনদ সাময়িক স্থগিত কোরবানির চামড়ার দাম : ঢাকায় ৬২-৬৭ টাকা, ঢাকার বাইরে ৫৭-৬২ টাকা জামালপুরে জেন্ডার স্টোরিওটাইপ নিরসনে আলোচনা সভা অনুষ্ঠিত ব্রেন ট্রিউমারে আক্রান্ত শিশু শিফার চিকিৎসা সহায়তার মধ্য দিয়ে মূসা ফাউন্ডেশনের আত্মপ্রকাশ নির্বাচনের কালির দাগ মোছার আগেই বিএনপি নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন শুরু করেছে : ওয়ারেছ আলী মামুন মাহমুদপুরে মেলান্দহ থানার ওপেন হাউজ ডে অনুষ্ঠিত সুস্থ থেকেও অসুস্থতার কারণ দেখিয়ে ছুটি নিয়েছেন শিক্ষক  

জামালপুরে সাংবাদিকদের জন্য বাংলাদেশ প্রেস কাউন্সিলের সেমিনার

বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিম। ছবি: বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দের অংশগ্রহণে বাংলাদেশ প্রেস কাউন্সিল আয়োজিত ‘প্রেস কাউন্সিল অ্যাক্ট ১৯৭৪ ও প্রেস কাউন্সিল প্রণীত সাংবাদিকদের জন্য আচরণবিধি প্রতিপালন’ শীর্ষক সেমিনার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৩০ নভেম্বর সকালে সার্কিট হাউজ কনফারেন্স রুমে এ সেমিনার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিম।

বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিম বলেন, বাংলাদেশ প্রেস কাউন্সিলের আইনে কী অধিকার আছে এবং সাংবাদিকদের কাজ কী- এসব বলা আছে। বাংলাদেশ প্রেস কাউন্সিল কী জন্য তৈরি করা হয়েছে, কী তার ব্যবহার, সাংবাদিকরা তাদের পেশায় কীভাবে কাজ করবেন- আপনারা তা পড়লেই বুঝতে পারবেন। তিনি বলেন, সাংবাদিকরা যদি আইন মেনে চলেন তাহলে আমি বিশ্বাস করি তারা সাংবাদিক হিসেবে আরও সুনাম অর্জন করতে পারবেন এবং মানুষের উপকারে তারা কাজে লাগবে।

তিনি আরও বলেন, জার্নালিস্টদের বিরুদ্ধে যারা মামলা করবেন অথবা জার্নালিস্টরাও যদি কারো বিরুদ্ধে মামলা করেন তাহলে প্রেস কাউন্সিলে করতে পারবেন। এর মাধ্যমে কিছুটা হলেও মামলার জট কমবে বলে আমার ধারণা। পাশাপাশি প্রেস কাউন্সিল ট্রাইব্যুনাল এস্ট্রাবলিস্ট হবে। তিনি মামলা সংক্রান্ত সবাইকে প্রেস কাউন্সিল কোর্টে আসার আহ্বান জানান।

জামালপুর জেলা প্রশাসকের সহযোগিতায় সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব শাহ্ আলম, জেলা তথ্য কর্মকর্তা শেখ মো. শহিদুল ইসলাম, জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা, সাংবাদিক এম এ জলিল ও সাযযাদ আনসারী প্রমুখ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষা ও সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

জামালপুরে সাংবাদিকদের জন্য বাংলাদেশ প্রেস কাউন্সিলের সেমিনার

আপডেট সময় ০৬:১৮:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ নভেম্বর ২০২১