ঢাকা ০১:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষা ও সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর কর্মসংস্থান সৃষ্টি বর্তমান সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার : মাহদী আমিন অটিজম কোনো সীমাবদ্ধতা নয়, বরং ভিন্নধর্মী সক্ষমতা : সমাজকল্যাণ মন্ত্রী ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ চলচ্চিত্রের সার্টিফিকেশন সনদ সাময়িক স্থগিত কোরবানির চামড়ার দাম : ঢাকায় ৬২-৬৭ টাকা, ঢাকার বাইরে ৫৭-৬২ টাকা জামালপুরে জেন্ডার স্টোরিওটাইপ নিরসনে আলোচনা সভা অনুষ্ঠিত ব্রেন ট্রিউমারে আক্রান্ত শিশু শিফার চিকিৎসা সহায়তার মধ্য দিয়ে মূসা ফাউন্ডেশনের আত্মপ্রকাশ নির্বাচনের কালির দাগ মোছার আগেই বিএনপি নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন শুরু করেছে : ওয়ারেছ আলী মামুন মাহমুদপুরে মেলান্দহ থানার ওপেন হাউজ ডে অনুষ্ঠিত সুস্থ থেকেও অসুস্থতার কারণ দেখিয়ে ছুটি নিয়েছেন শিক্ষক  

মেলান্দহে তিনদিনব্যাপী কৃষক প্রশিক্ষণ

প্রশিক্ষণ শেষে কৃষকদের সনদ বিতরণ করা হয়।ছবি: বাংলারচিঠিডটকম

মো. মুত্তাছিম বিল্লাহ, মেলান্দহ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের মেলান্দহে ২০২১-২২ অর্থ বছরে তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় তিনদিনব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ২৪ নভেম্বর মেলান্দহ উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে এ প্রশিক্ষণ প্রদান করা হয়।

প্রশিক্ষণে বক্তব্য রাখেন ও সনদ বিতরণ করেন- কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ময়মনসিংহ অঞ্চলের অতিরিক্ত পরিচালক আব্দুল মাজেদ।

উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল ফয়সালের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, জামালপুর জেলার উপ-পরিচালক নিতাই চান্দ্র বণিক।

উপস্থিত ছিলেন- জেলা বীজ প্রত্যয়ন কর্মকর্তা সাইফুল আজম খান, তেল জাতীয় ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্পের মনিটরিং কর্মকর্তা খাইরুল আমিন, আধুনিক প্রযুক্তির মাধ্যমে উন্নত মানের ফসল উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের মনিটরিং কর্মকর্তা রেজাউল বারী, মাদারগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাহাদুল ইসলাম প্রমুখ।

প্রশিক্ষণ নিতে আসা উপজেলার দুরমুট ইউনিয়নের ফরিদ হোসেন জানান, তেল জাতীয় ফসল উৎপাদন সম্পর্কে আগে কিছুই জানতাম না এখন প্রশিক্ষণ নিয়ে অনেক কিছু শিখতে পারলাম।

ঘোষেরপাড়া ইউনিয়নের প্রশিক্ষণার্থী জিয়াউল হক বলেন, এ প্রশিক্ষণের মাধ্যমে সামনের দিনগুলোতে আমরা আরও বেশি তেল জাতীয় ফসল উৎপাদন করতে পারবো।

এ প্রকল্পের আওতায় উপজেলার মোট ৫০ জন কৃষকের মাঝে প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ করা হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষা ও সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

মেলান্দহে তিনদিনব্যাপী কৃষক প্রশিক্ষণ

আপডেট সময় ০৬:২৮:০৬ অপরাহ্ন, বুধবার, ২৪ নভেম্বর ২০২১