ঢাকা ০৫:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
​সরিষাবাড়ীতে জিয়া সৈনিকের সাইনবোর্ড ভেঙে প্যানা টানানোর অভিযোগ, বিচার দাবি বিএনপির ৩ লাখ ছাত্রী পাবে সাইকেল, মান যাচাইয়ে চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি বৃদ্ধির হার সর্বোচ্চ দূরদর্শী চিন্তা থেকেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পিআইবি প্রতিষ্ঠা করেন : তথ্য প্রতিমন্ত্রী আওয়ামী লীগ দেশে আর কখনো রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী কুয়ালালামপুরে ইংলিশ অলিম্পিয়াডের গ্লোবাল ফাইনালে নকলার আরাফ ইসলামপুরে চরাঞ্চলে বেড়ে উঠছে কৃষকের টাকার গাছ, বাম্পার ফলনের সম্ভাবনা জামালপুরে জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী

ইরানের নতুন প্রেসিডেন্ট হলেন ইব্রাহিম রাইসি

ইব্রাহিম রাইসি

ইব্রাহিম রাইসি

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ ইরানের ১৩তম প্রেসিডেন্ট নির্বাচনে অন্যান্য প্রতিদ্বন্দ্বীদের পেছনে ফেলে পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন ইব্রাহিম রাইসি। এর আগে ভোট গণনার সময় এগিয়ে থাকায় সম্ভাব্য প্রেসিডেন্ট হিসেবে তাকে অভিনন্দন জানান প্রতিদ্বন্দ্বীরা।

১৯ জুন দুপুরে নিউইয়র্ক টাইমস’র এক প্রতিবেদন থেকে জানা গেছে এ তথ্য। যদিও এখনো আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল প্রকাশ করা হয়নি।

ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, এখন পর্যন্ত ৯০ শতাংশ ভোট গণনা করা হয়েছে। মোট ২ কোটি ৮৬ লাখ ভোট গণনার পর ইব্রাহিম রাইসি পেয়েছেন ১ কোটি ৭৮ লাখ ভোট।

কেন্দ্রীয় ব্যাংকের প্রাক্তন গভর্নর আবদুলনাসের হেমমতী জনাব রাইসিকে অভিনন্দন জানিয়ে ইনস্টাগ্রামে তাকে ‘ইসলামী প্রজাতন্ত্রের ১৩তম রাষ্ট্রপতি’ সম্বোধন করেছেন। এছাড়া অপর প্রার্থী ইসলামী বিপ্লবী গার্ড কর্পস-এর প্রাক্তন কমান্ডার ইন চিফ, মহসেন রেজায়িও জনাব ইব্রাহিম রাইসিকে অভিনন্দন জানিয়েছেন।

এবারের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন- সাইয়্যেদ ইব্রাহিম রাইসি, মোহসেন রেজায়ি, আব্দুন নাসের হেম্মাতি এবং কাজিযাদে হাশেমি।

ইরানে মোট ভোটার রয়েছে প্রায় পাঁচ কোটি ৯৩ লাখ। তাদের মধ্যে দুই কোটি ৯৩ লাখ ৩০ হাজার নারী ও দুই কোটি ৯৯ লাখ ৮০ হাজার ভোটার পুরুষ। এবার প্রথমবারের মতো ভোট দেবেন ১৩ লাখ তরুণ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

​সরিষাবাড়ীতে জিয়া সৈনিকের সাইনবোর্ড ভেঙে প্যানা টানানোর অভিযোগ, বিচার দাবি বিএনপির

ইরানের নতুন প্রেসিডেন্ট হলেন ইব্রাহিম রাইসি

আপডেট সময় ০৭:৪৫:৫২ অপরাহ্ন, শনিবার, ১৯ জুন ২০২১