ঢাকা ০৪:৫৪ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্ত্রীর উপার্জনে চলা সংসারে স্বামীর চেয়ে স্ত্রীর ক্ষমতা বেশি : শাহ মো. ওয়ারেছ আলী মামুন ৫ বছরের মধ্যে ৪ কোটি পরিবারে পৌঁছাবে ফ্যামিলি কার্ড : প্রধানমন্ত্রী আমরা এ পর্যন্ত সংবিধান মেনেই এসেছি : স্বরাষ্ট্রমন্ত্রী নকলায় ভিজিএফ চাল বিতরণ শুরু জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপিত নকলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে আগুন নেভানোর মহড়া অনুষ্ঠিত বকশীগঞ্জে উন্নয়ন সংঘ সিডস প্রকল্পের উদ্যোগে জামালপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপিত প্রধানমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন ১০ মার্চ দেশে আন্তর্জাতিক মানের সাংবাদিকতা সংস্কৃতি প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুলকে সংবর্ধনা

শেরপুরে ৩৭শ’ কেজি সরকারি বই পাচারকালে আটক ২

জব্দ করা ট্রাক ভর্তি ৩ হাজার ৭০০ কেজি সরকারি বই। ছবি : বাংলারচিঠিডটকম

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর
বাংলারচিঠিডটকম

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় কালোবাজারিদের কাছে মাধ্যমিক শ্রেণির ৩ হাজার ৭০০ কেজি সরকারি বই পাচারকালে দুইজনকে আটক করেছে পুলিশ। ২৭ মে দিবাগত গভীর রাতে ট্রাক ভর্তি ওইসব বই উদ্ধারের পর অমৃত মোদক ও সেলিম মিয়া নামের দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। আটক অমৃত উপজেলার ঘোষগাঁও এলাকার মৃত হেমন্ত মোদকের ছেলে ও সেলিম রামেরকুড়া এলাকার মৃত গোলাপ হোসেনের ছেলে। তারা দুইজনেই পুরাতন ভাঙারি মালামালের ব্যবসায়ী।

২৮ মে দুপুরে ইউএনও রুবেল মাহমুদ বলেন, এ ঘটনায় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বাদী হয়ে থানায় নিয়মিত মামলা দায়ের করবেন। পরে ঘটনা তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংশ্লিষ্ট থানা পুলিশ জানায়, ২৭ মে দিবাগত গভীর রাতে কিছু কালোবাজারি ঝিনাইগাতী থেকে মাধ্যমিকের বই পাচার করছে, এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ঝিনাইগাতী থানা মোড়ে একটি ট্রাক আটক করা হয়। এসময় ট্রাকে থাকা ৩ হাজার ৭০০ কেজি সরকারি বইসহ দুজনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা গ্রাম থেকে বই সংগ্রহ করে ঢাকায় নিয়ে যাওয়ার কথা স্বীকার করেছে।

উদ্ধার করা বইগুলো জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের ২০২১ সালসহ বিভিন্ন শিক্ষাবর্ষের এবং বিভিন্ন শ্রেণির। জব্দ করা বইগুলোর মধ্যে বাংলা, ইংরেজি, শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য, বাংলা ব্যাকরণ ও নির্মিত, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, আনন্দ পাঠসহ বিভিন্ন বই রয়েছে।

জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রেজুয়ান বলেন, শিক্ষা বিভাগে বই আসার পর সেগুলো চাহিদা অনুয়ায়ী নির্ধারিত শিক্ষা প্রতিষ্ঠানে সরবরাহ করা হয়। সুতরাং এসব বই কোননা কোন শিক্ষা প্রতিষ্ঠান থেকে বিক্রি করা হতে পারে।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলে জানান ওসি ফায়েজুর রহমান ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্ত্রীর উপার্জনে চলা সংসারে স্বামীর চেয়ে স্ত্রীর ক্ষমতা বেশি : শাহ মো. ওয়ারেছ আলী মামুন

শেরপুরে ৩৭শ’ কেজি সরকারি বই পাচারকালে আটক ২

আপডেট সময় ০৭:৩৭:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২৮ মে ২০২১