ঢাকা ০৯:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
​সরিষাবাড়ীতে জিয়া সৈনিকের সাইনবোর্ড ভেঙে প্যানা টানানোর অভিযোগ, বিচার দাবি বিএনপির ৩ লাখ ছাত্রী পাবে সাইকেল, মান যাচাইয়ে চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি বৃদ্ধির হার সর্বোচ্চ দূরদর্শী চিন্তা থেকেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পিআইবি প্রতিষ্ঠা করেন : তথ্য প্রতিমন্ত্রী আওয়ামী লীগ দেশে আর কখনো রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী কুয়ালালামপুরে ইংলিশ অলিম্পিয়াডের গ্লোবাল ফাইনালে নকলার আরাফ ইসলামপুরে চরাঞ্চলে বেড়ে উঠছে কৃষকের টাকার গাছ, বাম্পার ফলনের সম্ভাবনা জামালপুরে জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী

দ্বিতীয় টেস্টের জন্য টাইগারদের স্কোয়াড ঘোষণা

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ স্বাগতিক শ্রীলংকার বিপক্ষে আগামীকাল ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরু হতে যাওয়া সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের দলে কোনও পরিবর্তন আনেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

প্রথম টেস্টে জাতীয় দলের পারফরমেন্সে সন্তুষ্ট বিসিবি নির্বাচক প্যানেল কম্বিনেশন ভাঙ্গার কোন প্রয়োজন মনে করছেন না।

প্রচন্ড গরমে পাঁচ দিনের টেস্টে খেলা সত্বেও, দলের কোন খেলোয়াড় ইনজুরিতে না পড়ায় আনন্দিত বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট।

শ্রীলংকার বিপক্ষে প্রথম টেস্ট ড্র করায় আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশীপে প্রথম পয়েন্টের মুখ দেখে বাংলাদেশ। প্রথম পাঁচ ম্যাচে কোন জয় বা ড্র না পাওয়ায় পয়েন্টের মুখ দেখেনি বাংলাদেশ। তাই শুন্য পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে ছিলো টাইগাররা। ড্র করে ২০ পয়েন্ট পেলে, এখনো টেবিলের তলানিতে বাংলাদেশ।

প্রথম টেস্টে ব্যাট হাতে রাজত্ব করেছেন দু’দলের ব্যাটসম্যানরা। নাজমুল হোসেন শান্তর ১৬৩ ও অধিনায়ক মোমিনুল হকের ১২৭ রানের সুবাদে ৭ উইকেটে ৫৪১ রানে প্রথম ইনিংস ঘোষণা করে বাংলাদেশ।

জবাবে ৮ উইকেটে ৬৪৮ রানে প্রথম ইনিংস ঘোষনা করে শ্রীলংকা। দলের পক্ষে অধিনায়ক দিমুথ করুনারতেœ ২৪৪ ও ধনাঞ্জয়া ডি সিলভা ১৬৬ রান করেন।

দ্বিতীয় ২ উইকেটে ১০০ রান করে বাংলাদেশ। বৃষ্টির কারণে পঞ্চম ও শেষ দিনের শেষ সেশনের খেলা শুরু হতে না পারায় ব্যাটিং স্বর্গে ম্যাচটি ড্র’তে শেষ হয়।

দ্বিতীয় টেস্টের জন্য বাংলাদেশ দল : মোমিনুল হক (অধিনায়ক), লিটন দাস, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, তামিম ইকবাল, সাদমান ইসলাম, আবু জায়েদ রাহি, তাইজুল ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, এবাদত হোসেন চৌধুরি, সাইফ হাসান, ইয়াসির আলি ও শরিফুল ইসলাম। সূত্র: বাসস

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

​সরিষাবাড়ীতে জিয়া সৈনিকের সাইনবোর্ড ভেঙে প্যানা টানানোর অভিযোগ, বিচার দাবি বিএনপির

দ্বিতীয় টেস্টের জন্য টাইগারদের স্কোয়াড ঘোষণা

আপডেট সময় ০৯:৪১:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৮ এপ্রিল ২০২১