ঢাকা ০৬:০৭ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু মাদারগঞ্জে বেশি দামে সার বিক্রি, এক ডিলারকে জরিমানা মাদারগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু ১২ সেপ্টেম্বর, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন : তথ্যমন্ত্রী সড়ক দুর্ঘটনা রোধে মাদারগঞ্জে ছাত্রদলের সচেতনতামূলক কর্মসূচি জামালপুরে প্রয়াত বেগম খালেদা জিয়ার কারামুক্তি দিবস পালিত ইসলামপুরে বিদ্যুৎস্পৃষ্টে অটোরিকশা চালকের মৃত্যু বিয়ের প্রলোভনে ধর্ষণের দায়ে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

জামালপুরে সড়ক দুর্ঘটনায় বিক্রয় কর্মকর্তা নিহত

সড়ক দুর্ঘটনায় নিহত কীটনাশক কম্পানির বিক্রয় কর্মকর্তা শরিফুল ইসলামের মরদেহ। ছবি : বাংলারচিঠিডটকম

সড়ক দুর্ঘটনায় নিহত কীটনাশক কোম্পানির বিক্রয় কর্মকর্তা শরিফুল ইসলামের মরদেহ। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

জামালপুরে পিকআপ-মোটরসাইকেলের সংঘর্ষে মোটরসাইকেলআরোহী শরিফুল ইসলাম (২৮) নামে কীটনাশক কোম্পানির বিক্রয় কর্মকর্তা নিহত হয়েছেন। ২৪ এপ্রিল দুপুরে জামালপুর-টাঙ্গাইল সড়কের অর্থনৈতিক অঞ্চলের পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত শরিফুল ইসলাম স্থানীয় তিতপল্লা ইউনিয়নের সরদারপাড়া গ্রামের মো. নুরুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, কীটনাশক কোম্পানির বিক্রয় কর্মকর্তা শরিফুল ইসলাম ২৪ এপ্রিল দুপুরে মোটরসাইকেলে জামালপুর শহরে যাচ্ছিলেন। পথে বেলা সাড়ে ১২টার দিকে জামালপুর-টাঙ্গাইল সড়কের অর্থনৈতিক অঞ্চলের পাশে ভরভিটা এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষে শরিফুল ইসলাম ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে স্থানীয় নারায়ণপুর তদন্ত কেন্দ্রের পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ঘাতক পিকআপটিকে জব্ধ করেছে পুলিশ।

নারায়ণপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. হাবিবুর রহমান বাংলারচিঠিডটকমকে বলেন, নিহত শরিফুল ইসলামের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছি। এ ঘটনায় নিহতের বাবা মো. নুরুল ইসলাম বাদী হয়ে জামালপুর সদর থানায় একটি মামলা দায়ের করেছেন।

আপলোডকারীর তথ্য

জামালপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু

জামালপুরে সড়ক দুর্ঘটনায় বিক্রয় কর্মকর্তা নিহত

আপডেট সময় ০৯:২৭:০০ অপরাহ্ন, শনিবার, ২৪ এপ্রিল ২০২১