ঢাকা ০৮:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্ত্রীকে পুড়িয়ে মেরেছে স্বামী নির্ভুল ও দায়িত্বশীল তথ্য পরিবেশন নিশ্চিত করতে হবে: তথ্যমন্ত্রী বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে সকলের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর ইরান ও উপসাগরজুড়ে নতুন হামলা, আরও বিস্তৃত হচ্ছে যুদ্ধ সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি ও প্রতিষ্ঠান পাচ্ছে স্বাধীনতা পুরস্কার জামালপুরে বাল্যবিয়ে প্রতিরোধে কাজিদের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত নিরাপদ খাদ্যের গুরুত্ব বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আমি শুধু বিএনপির এমপি নই, সকল দলের মানুষের এমপি : মোস্তাফিজুর রহমান বাবুল আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতার সীমা নির্ধারণে গণমাধ্যম ব্যক্তিবর্গের প্রতি আহ্বান তথ্যমন্ত্রীর

চট্টগ্রাম সিটি নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে : ওবায়দুল কাদের

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচন বানচাল করার বিএনপির অপপ্রয়াস ভন্ডুল করে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন মোটামুটি শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।

২৭ জানুয়ারি বিকেলে তাঁর সরকারি বাসভবনে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন পরবর্তী আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, করোনা মহামারিজনিত শঙ্কা কাটিয়ে ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিলো সন্তোষজনক। নির্বাচন বানচালে বিএনপির অপপ্রয়াস ভন্ডুল করে চসিক নির্বাচন মোটামুটি শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি সমর্থিত ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী কর্তৃক ইভিএম মেশিন ভাঙ্গা ও কেন্দ্র দখলসহ সন্ত্রাসী কার্যকলাপের মাধ্যমে সহিংসতার পথ বেছে নিয়েছে বিএনপি, যা ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হয়েছে।

তিনি বলেন, বরাবরের মতো বিএনপি ভোটের মাঠে অংশগ্রহণ না করে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার পরিস্থিতি সৃষ্টি করে তার দায় ভার আওয়ামী লীগের নেতা-কর্মীদের উপর চাপানোর চেষ্টা করছে।

ওবায়দুল কাদের বলেন, এই নির্বাচনে প্রথম থেকেই বিএনপির প্রার্থীসহ নেতাকর্মীরা নির্বাচনী মাঠে যে ধরনের সুযোগ – সুবিধা পেয়েছে তা তাদের আমলেও পায়নি।

বিএনপি ৭৩৫ টি কেন্দ্রের সকল কেন্দ্রে এজেন্ট দিতে ব্যর্থ হয়েছে এবং তাদের সেই সাংগঠনিক ক্ষমতাও নেই জানিয়ে তিনি বলেন, তারা তাদের দুর্বলতা ঢাকতে ও গণরায়কে ভিন্নখাতে প্রবাহিত করতে সন্ত্রাসের পথ বেছে নিয়েছে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মহানগরীর জনগণ কখনোই বিএনপির পক্ষে সমর্থন দেয় নাই।এমনকি তারা যখন ক্ষমতায় ছিলো তখনও আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী জয়ী হয়েছেন।

ওবায়দুল কাদের স্মরণ করে দিয়ে বলেন, শুধু একবার বিএনপি প্রার্থী হিসেবে মঞ্জুর আলম নির্বচিত হলেও মূলত রাজনৈতিক ভাবে তিনি আওয়ামী মতাদর্শের মানুষ ছিলেন। বিএনপি ভোটের রাজনীতিতে জেতার জন্য আওয়ামী লীগ থেকে মঞ্জুর আলমকে নিয়ে প্রার্থী করেছিলো ।

মোটামুটি অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের জন্য ওবায়দুল কাদের নির্বাচন কমিশন, আইনশৃঙ্খলা বাহিনী, সকল ভোটার, জনসাধারণ ও নির্বাচন সংশ্লিষ্ট সবাইকে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে ধন্যবাদ এবং শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্ত্রীকে পুড়িয়ে মেরেছে স্বামী

চট্টগ্রাম সিটি নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে : ওবায়দুল কাদের

আপডেট সময় ০৯:৪১:৫১ অপরাহ্ন, বুধবার, ২৭ জানুয়ারী ২০২১