ঢাকা ১০:২৪ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চার দিনের সরকারি সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী ২০২৭ শিক্ষাবর্ষের জন্য চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির নতুন ৪ বইয়ের অনুমোদন বাংলাদেশে ফ্যাসিস্ট বা পলাতক অপরাধীকে কোন অপতৎপরতা চালানোর সুযোগ দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী ইমামের যাবজ্জীবন কারাদণ্ড ডিবির অভিযান : বকশীগঞ্জে ২১৭ বোতল ভারতীয় মদ মোটরসাইকেলসহ গ্রেপ্তার ৫ ইসলামপুর প্রেসক্লাবের ত্রি-বার্ষিক নির্বাচন ১৪ নভেম্বর দারিদ্রের বিরুদ্ধে যুদ্ধজয়ের পথে একজন শারমিনের গল্প শেরপুরে দেশি কড়ি কাইট্টা উদ্ধার, অবমুক্ত জামালপুরে দোকান মালিক সমিতির পরামর্শ সভা অনুষ্ঠিত ট্রাম্পের ‘বিশৃঙ্খলা ও নিষ্ঠুরতার’ সমালোচনা করলেন ওবামা

ইথিওপিয়ায় বন্দুকধারীদের হামলায় শতাধিক লোক নিহত

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ ইথিওপিয়ার পশ্চিমাঞ্চলে বন্দুকধারীদের হামলায় ১০০ জনেরও বেশি লোক নিহত হয়েছে। অঞ্চলটিতে সাম্প্রতিক ভয়াবহ ধারাবাহিক হামলার এটি হচ্ছে সর্বশেষ ঘটনা। জাতীয় মানবাধিকার বিষয়ক কমিশন এ খবর জানিয়েছে। খবর এএফপি’র।

ইথিওপীয় মানবাধিকার কমিশন (ইএইচআরসি) ২৩ ডিসেম্বর রাতে এক বিবৃতিতে জানায়, বেনিশাগুল-গুমুজ এলাকায় বন্দুকধারীদের ভয়াবহ হামলায় ১শ’র বেশি মানুষ নিহত হয়েছে। কমিশনটি সরকার অনুমোদিত হলেও তারা স্বাধীন।

কমিশন জানায়, মেতাকাল এলাকায় ঘুমন্ত বাসিন্দাদের ওপর এ হামলা চালানো হয়।

তারা আরো জানায়, এ বর্বর হামলা থেকে প্রাণে বেঁচে যাওয়া কমপক্ষে ৩৬ জনকে একটি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। হাসপাতালটি হামলা স্থল থেকে প্রায় ৯০ কিলোমিটার দূরে অবস্থিত।

কমিশন জানায়, হামলার সময় ওই এলাকায় নিরাপত্তা বাহিনীর কোন সদস্য ছিল না।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চার দিনের সরকারি সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

ইথিওপিয়ায় বন্দুকধারীদের হামলায় শতাধিক লোক নিহত

আপডেট সময় ০৩:১৭:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর ২০২০