ঢাকা ১১:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির শিক্ষা ও প্রশিক্ষণে গড়ে উঠুক আগামীর বাংলাদেশ : শিক্ষামন্ত্রী মাদারগঞ্জে সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে কৃষকের মৃত্যু মহানবী (সা.) এর আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর দেশে সারের কোনো ঘাটতি নেই : ত্রাণমন্ত্রী জামালপুরে জশনে জুলুসে ঈদ-ই-মিলাদুন্নবী (দ.) উদযাপিত প্রাণিসম্পদ পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতে প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র গড়ে তোলা হবে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বকশীগঞ্জে বসতভিটা দখলের চেষ্টাকারীদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে বর্তমান প্রেক্ষাপট নিয়ে শিক্ষকদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

৪২ কেজি গাঁজা উদ্ধার

জামালপুর : পুলিশের অভিযানে উদ্ধার গাঁজা। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরে ৪২ কেজি গাঁজা উদ্ধারসহ দুই নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ১৩ জুন, শনিবার ভোরে জামালপুর শহরের মৃধাপাড়া ও দয়াময়ী মোড় থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার খোদেজা বেগম (৪০) পার্শবর্তী শেরপুর জেলার সদর উপজেলার কুসুমহাটি কৃষ্ণপুর উত্তরপাড়া গ্রামের মৃত হাশর আলী মেয়ে| অপর আসামি মোছা. বুলবুলি (৫৮) জামালপুরের মেলান্দহ উপজেলার মুন্সী নাংলা গ্রামের আবুলের স্ত্রী।

পুলিশ সূত্রে জানা গেছে, ১৩ জুন ভোরে জামালপুর শহরের মৃধাপাড়া এলাকায় এক ভাড়া বাসায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ভাড়াটিয়া খোদেজা বেগমের কক্ষ থেকে তিনটি ট্রাভেল ব্যাগ ও দুটি বস্তা থেকে পলিথিনে মোড়ানো ৪২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় তাকে গ্রেপ্তার করে পুলিশ। জিজ্ঞাসাবাদে খোদেজা বেগম উদ্ধার গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে তার হেফাজতে রেখেছিলেন বলে স্বীকার করেন।

পরবর্তীতে খোদেজা বেগমের দেওয়া তথ্যের ভিত্তিতে জামালপুর শহরের দয়াময়ী মোড় থেকে মোছা. বুলবুলি নামে আরও এক নারীকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে বুলবুলি ওই গাঁজা ক্রয়ের উদ্দেশ্যে ঘটনাস্থলে এসেছিলেন বলে স্বীকার করেন। উদ্ধার গাঁজার দাম আনুমানিক আট লাখ ৪০ হাজার টাকা।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব এ প্রতিবেদককে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪২ কেজি গাঁজাসহ দুই নারীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার খোদেজা বেগম একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার নামে শেরপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গ্রেপ্তার দুই নারীর বিরুদ্ধে মামালা দায়ের করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

৪২ কেজি গাঁজা উদ্ধার

আপডেট সময় ১০:২৯:০৬ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬