ঢাকা ০৮:৫০ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে জীবন্ত পাখি খাদক সাদুল্লাহ গ্রেপ্তার ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর জামালপুরে এডিপির উদ্যোগে শিশু অধিকার সপ্তাহ উদযাপিত জামালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ২০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার প্রস্তাবিত জায়গায় ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণের দাবিতে মানববন্ধন ইসলামপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ চলছে, প্রথম ধাপে ৩ ইউনিয়ন নকলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে দুর্যোগ মোকাবিলাবিষয়ক মহড়া অনুষ্ঠিত শেরপুর সদর ও নকলা উপজেলায় পাখি শিকার বন্ধে বিশেষ অভিযান শেরপুরে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন

জামালপুর পৌরসভার ইকবালপুরে রাস্তার কাজের উদ্বোধন

রাস্তার কাজের উদ্বোধন করেন জামালপুর পৌরসভার মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি। ছবি : বাংলারচিঠিডটকম

আলী আকবর, নিজস্ব প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

জামালপুর শহরের জনগুরুত্বপূর্ণ ইকবালপুর মোড় থেকে-জামালপুর উচ্চ বিদ্যালয় মোড় পর্যন্ত সড়কের ৩৩৫ মিটার আরসিসি (রেইনফোর্সড সিমেন্ট কংক্রিট) ঢালাই কাজের উদ্বোধন করা হয়েছে। ২৯ নভেম্বর দুপুরে এই সড়কের আরসিসি ঢালাই নির্মাণ কাজের উদ্বোধন করেন জামালপুর পৌরসভার মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি।

জামালপুর জেলার ৮টি পৌরসভার ভৌত অবকাঠামো প্রকল্পের উদ্যোগে প্রায় ১ কোটি টাকা ব্যায়ে ৩৩৫ মিটার দীর্ঘ ইকবালপুর মোড় থেকে-জামালপুর উচ্চ বিদ্যালয় মোড় পর্যন্ত আরসিসি ঢালাই সড়ক নির্মাণ করছে জামালপুর পৌরসভা।

মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি বলেন, ইকবালপুর মোড় থেকে-জামালপুর উচ্চ বিদ্যালয় মোড় পর্যন্ত সড়কটি অত্যন্ত জনগুরুত্বপূর্ণ। এই সড়কে সাধারণ মানুষ অটো, রিকশা-মাইক্রোবাসে খুব সহজেই শহরে যাতায়াত করতে পারবে। সড়কগুলো টেকসই করার লক্ষ্য নিয়ে এবার নতুনভাবে আরসিসি ঢালাই করা হচ্ছে।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জামালপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী সুব্রত তরফদার, ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. মনিরুজ্জামান মনি, উপ-সহকারী প্রকৌশলী মোস্তফা কামাল সুমন, পৌরসভার প্যানেল মেয়র রাজিব সিংহ সাহাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদারগঞ্জে জীবন্ত পাখি খাদক সাদুল্লাহ গ্রেপ্তার

জামালপুর পৌরসভার ইকবালপুরে রাস্তার কাজের উদ্বোধন

আপডেট সময় ১১:২৫:৩২ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২০