ঢাকা ১১:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর জামালপুরে এডিপির উদ্যোগে শিশু অধিকার সপ্তাহ উদযাপিত জামালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ২০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার প্রস্তাবিত জায়গায় ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণের দাবিতে মানববন্ধন ইসলামপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ চলছে, প্রথম ধাপে ৩ ইউনিয়ন নকলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে দুর্যোগ মোকাবিলাবিষয়ক মহড়া অনুষ্ঠিত শেরপুর সদর ও নকলা উপজেলায় পাখি শিকার বন্ধে বিশেষ অভিযান শেরপুরে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন দায়সারাভাবে মাদারগঞ্জে দুর্যোগ প্রশমন দিবস পালনের অভিযোগ

ইসলামপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ চলছে, প্রথম ধাপে ৩ ইউনিয়ন

ইসলামপুর  : সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ইউএনও শাহ মো. জুবায়ের। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রম পরিবার ভিত্তিক তথ্য সংগ্রহ শুরু হয়েছে। ১৩ অক্টোবর, মঙ্গলবার থেকে প্রাথমিক পর্যায়ে উপজেলার গাইবান্ধা, পাথর্শী ও সাপধরী তিনটি ইউনিয়নে এই কার্যক্রম চলছে।

এই কাজে ১২ জন তথ্য সংগ্রহকারী ও তিনজন সুপারভাইজার পরিবারের প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করছেন। পর্যায়ক্রমে উপজেলার ১২টি ইউনিয়ন ও একটি পৌরসভায় তথ্য সংগ্রহের কাজ শেষ করার পরিকল্পনা রয়েছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ মো. জুবায়ের।

জানা গেছে, ইসলামপুর উপজেলার ১২টি ইউনিয়ন ও একটি পৌরসভায় পরিবারভিত্তিক তথ্য সংগ্রহের জন্য মোট ১৩৯ জন তথ্য সংগ্রহকারী ও ১৪ জন সুপারভাইজারকে দায়িত্ব দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে পুরো উপজেলায় এই কার্যক্রম পরিচালিত হবে। তথ্য সংগ্রহকারীরা বাড়ি বাড়ি গিয়ে পরিবারের সদস্য সংখ্যা, আয় এবং প্রয়োজনীয় অন্যান্য তথ্য সংগ্রহ করবেন। পুরো তথ্য সংগ্রহ কার্যক্রম সফটওয়্যারের মাধ্যমে পরিচালিত হবে। তথ্য সংগ্রহকারীদের প্রতিটি বাড়িতে গিয়ে সতর্কতার সঙ্গে নির্ভুল তথ্য সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছে।

উপজেলা মিনি অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে ১২ অক্টোবর, সোমবার বিকালে সাংবাদিকদের নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমব তথ্য জানানো হয়েছে। উপজেলা ভারপ্রাপ্ত সমাজসেবা কর্মকর্তা হাফিজ উদ্দিনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন সংবাদ  সম্মেলনে উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

ইসলামপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ চলছে, প্রথম ধাপে ৩ ইউনিয়ন

আপডেট সময় ০৯:৫৭:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬