ঢাকা ০৭:৪১ অপরাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিজিবির অভিযান : দেওয়ানগঞ্জে ভারতীয় মদ উদ্ধার সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিন আর নেই ইসলামপুরে যুবদল নেতাকে মামলায় ফাঁসানোর প্রতিবাদে মানববন্ধন মাদারগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপিত গ্যাস পুড়ছে দিনে প্রায় ৩ কোটি টাকার, উৎপাদনের খবর নেই যমুনায় ‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে : প্রধানমন্ত্রী শিল্পায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধিকে টেকসই করতে উৎপাদনশীলতা বৃদ্ধির কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী ক্ষুদ্র উদ্যোক্তাদের সক্ষমতা বাড়িয়ে উৎপাদন বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির জামালপুরে রেমিট্যান্স ব্যবস্থাপনা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ উদ্বোধন

জামালপুর সদর হাসপাতালে সিটি স্ক্যান মেশিন উদ্বোধন করলেন তথ্য প্রতিমন্ত্রী

ফিতাকেটে জামালপুর সদর হাসপাতালের সিটিস্ক্যান মেশিন উদ্বোধন করেন তথ্য প্রতিমন্ত্রী চিকিৎসক মো. মুরাদ হাসান। ছবি : বাংলারচিঠিডটকম

জ্যেষ্ঠ প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

জামালপুর জেলাবাসীর নিখুঁত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ২৫০ শয্যার জামালপুর সদর হাসপাতালে স্থাপন করা হলো প্রায় ছয় কোটি টাকা মূল্যের অত্যাধুনিক সিটি স্ক্যান মেশিন। ২৭ নভেম্বর সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সিটি স্ক্যান মেশিন উদ্বোধন করেন তথ্য প্রতিমন্ত্রী চিকিৎসক মো. মুরাদ হাসান এমপি।

তথ্য প্রতিমন্ত্রী চিকিৎসক মুরাদ হাসান বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবেক প্রতিমন্ত্রী মির্জা আজম এমপিকে সাথে নিয়ে ২৭ নভেম্বর বেলা সাড়ে ১১টার দিকে হাসপাতালের রেডিওলোজি ও ইমেজিং বিভাগে নামফলক উন্মোচন ও ফিতা কেটে সিটি স্ক্যান মেশিন উদ্বোধন করেন।

পরে হাসপাতালের প্রশাসনিক ভবনের হলরুমে তথ্য প্রতিমন্ত্রী চিকিৎসক মো. মুরাদ হাসান জামালপুরবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, বাংলাদেশের জেলা পর্যায়ে এই প্রথম অত্যাধুনিক সিটি স্ক্যান মেশিন চালু করা হলো। এই সিটি স্ক্যান মেশিনের সাহায্যে এখন থেকে নিখুঁতভাবে সকল প্রকার রোগ নির্ণয়ের মাধ্যমে জামালপুর জেলার ২৬ লাখ মানুষের উন্নত চিকিৎসা সেবা পাওয়ার এক যুগান্তকারী সুযোগ সৃষ্টি হলো।

জামালপুর সদর হাসপাতালের সিটিস্ক্যান মেশিন উদ্বোধনী নামফলক উন্মোচন করেন তথ্য প্রতিমন্ত্রী চিকিৎসক মো. মুরাদ হাসান। ছবি : মাহমুদুল হাসান মুক্তা

তথ্য প্রতিমন্ত্রী আরো বলেন, এর আগে এই সেবাটি ঢাকা বা ময়মনসিংহ ছাড়া কোনভাবেই সম্ভব ছিল না। সিটি স্ক্যানের মাধ্যমে সাধারণ মানুষ যদি সঠিক সেবাটা না পায় তাহলে কিন্তু আমাদের সকল চেষ্টাই ব্যর্থতায় পর্যবশিত হবে। আধুনিক এ মেশিনটি সঠিকভাবে পরিচালনা করতে হবে। সাধারণ মানুষ যেন এর সেবা থেকে বঞ্চিত না হয় সে ব্যাপারে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীলতার সাথে কাজ করার অনুরোধ জানান প্রতিমন্ত্রী।

এ সময় সাবেক প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি বলেন, জামালপুর এক সময় দরিদ্রতম জেলা ছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই জেলার মানুষের অন্ন, বস্ত্র, শিক্ষা, বাসস্থান ও চিকিৎসা এই পাঁচটি মৌলিক চাহিদা পূরণের জন্য সব রকমের ব্যবস্থা করে দিয়েছেন। এই জেলায় শেখ হাসিনা মেডিক্যাল কলেজ চালু হয়েছে। এই কলেজের ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণ কাজও চলমান রয়েছে। একই সাথে ২৫০ শয্যার জামালপুর সদর হাসপাতালটিকেও আরো আধুনিক চিকিৎসাসেবার উপযোগী করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় এই হাসপাতালে আজকে একটি অত্যাধুনিক সিটি স্ক্যান মেশিন চালু করা হলো। এই সিটি স্ক্যান মেশিনের মাধ্যমে সর্বস্তরের মানুষের সঠিক চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে। এই সিটি স্ক্যান মেশিন উপহার দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি তিনিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

করোনা পরিস্থিতিতে সংক্ষিপ্ত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে সিটি স্ক্যান মেশিন উদ্বোধনী আনুষ্ঠানিকতায় অন্যান্যের মধ্যে জামালপুর সদর আসনের সংসদ সদস্য প্রকৌশলী মো. মোজাফফর হোসেন, জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক, জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহাম্মেদ চৌধুরী, পুলিশ সুপার মো. দেলোয়ার হোসেন, সিভিল সার্জন চিকিৎসক প্রণয় কান্তি দাস, জামালপুর পৌরসভার মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি, জেলা আওয়ামী লীগের সভাপতি আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহ, শেখ হাসিনা মেডিকেল কলেজ ও হাসপাতাল নির্মাণ প্রকল্পের পরিচালক চিকিৎসক মো. মোশায়ের উল ইসলাম, ডেপুটি সিভিল সার্জন চিকিৎসক কে এম শফিকুজ্জামান, জামালপুর সদর হাসপাতালের সহকারী পরিচালক চিকিৎসক মোহাম্মদ মাহফুজুর রহমান প্রমুখসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিজিবির অভিযান : দেওয়ানগঞ্জে ভারতীয় মদ উদ্ধার

জামালপুর সদর হাসপাতালে সিটি স্ক্যান মেশিন উদ্বোধন করলেন তথ্য প্রতিমন্ত্রী

আপডেট সময় ০৫:১৩:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২০