ঢাকা ০৯:২৯ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশে এপ্রিল ও মে মাসের পূর্ণ জ্বালানি মজুত রয়েছে : প্রতিমন্ত্রী দারিদ্র্য দূর করে জনগণের ভাগ্য পরিবর্তনে কাজ করতে চাই : মির্জা ফখরুল বালিকা উচ্চ বিদ্যালয় প্রসারে অনুপ্রেরণামূলক দৃষ্টান্ত জনজীবনে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের অগ্রাধিকার : প্রধানমন্ত্রী রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে পদক্ষেপ নিয়েছে সরকার : আইনমন্ত্রী স্বাধীনতা পুরস্কার হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী ২৫ ভরি স্বর্ণালঙ্কারসহ প্রতারক কন্টেন্ট ক্রিয়েটর মনির গ্রেপ্তার মুন মেমোরিয়ালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা বকশীগঞ্জের কৃষকেরা বিনামূল্যে পেল বীজ সার গণপরিবহনে যাত্রীবান্ধব সেবার দাবিতে সনাকের মানববন্ধন

বকুলতলায় র‌্যাবের অভিযান, ৮ জুয়ারিকে আটক করে জরিমানা

আট জুয়ারি।

আট জুয়ারি।

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

জামালপুর পৌরসভার বকুলতলা এলাকায় অভিযান পরিচালনা করে নগদ ২৮ হাজার ৭৯৭ টাকা, ৩৪ বান্ডিল তাস ও ১০টি টালি খাতাসহ আটজন জুয়ারিকে আটক করে প্রত্যেককে ১০০ টাকা করে জরিমানা করেছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। ২৪ নভেম্বর রাতে এ অভিযান চালানো হয়।

জরিমানায় দণ্ডিত আটজন হলেন জামালপুর পৌরসভার পাথালিয়া এলাকার ছৈয়েদুর রহমানের ছেলে মো. সামছুদ্দিন (৫৮), দেওয়ানপাড়ার মৃত আব্দুর রশিদের ছেলে মো. খালেকুর রহমান (৫৫), পুরাতন বাসস্ট্যান্ড এলাকার মৃত আইন উদ্দিনের ছেলে মো. আব্দুর রশিদ (৬০), হাটচন্দ্রার হযরাত আলীর ছেলে মো. মজনু মিয়া (৪৫), কাচারীপাড়ার মৃত আলহাজ মনির উদ্দিন আহম্মেদের ছেলে মো. মিজানুর রহমান (৫৭), ফুলবাড়ীয়া মুন্সিপাড়ার কামাল হাসানের ছেলে মো. তরুন হাসান কাজল (৫২), কলেজ রোড এলাকার মৃত জামাল উদ্দিনের ছেলে মো. জাকিউল ইসলাম (৬৪) ও ঘোষপাড়ার মৃত ওমর চন্দ্র দাসের ছেলে বাদল চন্দ্র দাস (৫১)।

জুয়ারিদের কাছ থেকে উদ্ধার টাকা ও অন্যান্য সামগ্রী।

জানা গেছে, র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার এম. এম. সবুজ রানার নেতৃত্বে জামালপুর জেলা প্রশাসনের নির্বাহী হাকিম হিরক কুমার দাসের উপস্থিতিতে ২৪ নভেম্বর রাত সাড়ে নয়টার দিকে বকুলতলা এলাকায় বাংলাদেশ মিনিষ্ট্রিয়াল কর্মচারী সমিতি ক্লাব ঘরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ১৮৬৭ সালের জুয়া আইনের ০৪ ধারায় জুয়া খেলার অপরাধে আটজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে নগদ ২৮ হাজার ৭৯৭ টাকা, তাস ৩৪ বান্ডিল ও ১০টি টালি খাতা উদ্ধার করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম হিরক কুমার দাস আটজনের প্রত্যেককে ১০০ টাকা করে জরিমানার দণ্ড দেন।

র‌্যাব জামালপুর ক্যাম্পের এক সংবাদবিজ্ঞপ্তিতে এসব জানানো হয়।

আরো পড়ুন : ঝিনাইগাতীতে র‌্যাবের অভিযানে ২ মাদক ব্যবসায়ী আটক

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশে এপ্রিল ও মে মাসের পূর্ণ জ্বালানি মজুত রয়েছে : প্রতিমন্ত্রী

বকুলতলায় র‌্যাবের অভিযান, ৮ জুয়ারিকে আটক করে জরিমানা

আপডেট সময় ০১:০৮:০৯ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২০