ঢাকা ০৫:২৮ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিজিবির অভিযান : দেওয়ানগঞ্জে ভারতীয় মদ উদ্ধার সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিন আর নেই ইসলামপুরে যুবদল নেতাকে মামলায় ফাঁসানোর প্রতিবাদে মানববন্ধন মাদারগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপিত গ্যাস পুড়ছে দিনে প্রায় ৩ কোটি টাকার, উৎপাদনের খবর নেই যমুনায় ‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে : প্রধানমন্ত্রী শিল্পায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধিকে টেকসই করতে উৎপাদনশীলতা বৃদ্ধির কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী ক্ষুদ্র উদ্যোক্তাদের সক্ষমতা বাড়িয়ে উৎপাদন বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির জামালপুরে রেমিট্যান্স ব্যবস্থাপনা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ উদ্বোধন

সরিষাবাড়ীতে অটোবাইকচাপায় শিক্ষার্থীর মৃত্যু

সড়ক দুর্ঘটনায় নিহত রাকিব হাসান

নিহত রাকিব হাসান

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় অটোবাইকচাপায় রাকিব হাসান (১১) এক চতুর্থ শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ৫ নভেম্বর দুপুরে উপজেলার সাতপোয়া ইউনিয়নের সোনাকান্দর গ্রামে ধানাটা-জামিরা প্রধান সড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, উপজেলার সাতপোয়া ইউনিয়নের সোনাকান্দর গ্রামের রাসেল মিয়ার ছেলে রাকিব হাসান। সে পৌর এলাকার মডেল মাদরাসার চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। ৫ নভেম্বর দুপুরে রাকিব তাদের বাড়ির সাথে ধানাটা-জামিরা সড়কের পাশে দাঁড়িয়ে খেত মজুরদের মাটিকাটা দেখছিল। এমন সময় এক অটোবাইকের সাথে ধাক্কা লেগে রাকিব মাটিতে পড়ে যায়। নিহতের আত্মীয়-স্বজনেরা গুরুতর আহত অবস্থায় তাকে সরিষাবাড়ী উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের বাড়িতে শোকের মাতম চলছে।

সাতপোয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তাহের বিষয়টি নিশ্চিত করেন ।

এ ব্যাপারে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মো. ফজলুল করীম এ প্রতিবেদককে জানান, সড়ক দুর্ঘটনায় এক শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিজিবির অভিযান : দেওয়ানগঞ্জে ভারতীয় মদ উদ্ধার

সরিষাবাড়ীতে অটোবাইকচাপায় শিক্ষার্থীর মৃত্যু

আপডেট সময় ০৬:৩৩:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২০