ঢাকা ০৮:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে বিএনপির প্রতিবাদ মিছিল আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে মাদারগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল জামালপুরে দুর্নীতি প্রতিরোধে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত বকশীগঞ্জে কুঁড়ি বিলে লাল শাপলা ফুলের সমাহার, আনন্দে মাতোয়ারা দর্শনার্থীরা বকশীগঞ্জে ১৫ বস্তা সার জব্দ জামালপুর জেলা যুবদলের প্রতিবাদ মিছিল জামালপুরে খবরের কাগজ বন্ধুজনের সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে ৩০০ পরিবার পেল জাকাত ফাউন্ডেশন অব আমেরিকার খাদ্য সহায়তা নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে বিএনপির বিক্ষোভ মিছিল শেরপুরে জাতীয়তাবাদী সমবায় দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

সরিষাবাড়ীতে কালোবাজারি কালে ২১ মেট্রিক টন সরকারি চাল উদ্ধার

কালোবাজারি কালে উদ্ধার সরকারি চাল । ছবি : বাংলারচিঠিডটকম

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির ২১ মেট্টিন টন চাল কালোবাজারি কালে উদ্ধার করেছে র‌্যাব-১৪। ২১ অক্টোবর উপজেলার পিংনা ইউনিয়নের পিংনা বাজারে ব্যবসায়ী মজিবর রহমান ও কবির হোসেনের ঘর থেকে চালগুলো উদ্ধার করা হয়।

র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুরের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক সহকারী পুলিশ সুপার এম. এম. সবুজ রানা জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে উপজেলার পিংনা ইউনিয়নের পিংনা বাজারে চাল ব্যবসায়ী মজিবর রহমান ও কবির হোসেনের চালের গুদামে অভিযান চালানো হয়। সেখানে খাদ্যবান্ধব কর্মসূচীর ২১ মেট্রিক টন চাল কালোবাজারির পাচারের জন্য সংরক্ষণ করে রাখে। এসময় র‌্যাবের আভিযানিক দল কালোবাজারি পাচারের অপেক্ষায় থাকা চালগুলো উদ্ধার করে। ওই দুই ব্যবসায়ী পলাতক রয়েছেন।

এ ব্যাপারে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু মো. ফজলুল করীম জানান, ২১ অক্টোবর রাত ১০ টার দিকে র‌্যাবের অভিযানে উদ্ধারকৃত ২১ মেট্রিক টন চাল থানা হেফাজতে রাখা হয়েছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে।

আপলোডকারীর তথ্য

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে বিএনপির প্রতিবাদ মিছিল

সরিষাবাড়ীতে কালোবাজারি কালে ২১ মেট্রিক টন সরকারি চাল উদ্ধার

আপডেট সময় ১১:৪২:৫৬ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২০