ঢাকা ০৮:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে কূটনৈতিক প্রচেষ্টায় ঘাটতি নেই : শামা নকলায় চলন্ত বাসে যাত্রী তোলা নিয়ে মারামারি, পথচারী নিহত যৌতুক : স্ত্রীকে শ্বাসরোধে হত্যা মামলার রায়ে আসামি স্বামীর মৃত্যুদণ্ড বেতন-ভাতা বৃদ্ধি ও রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে ডাক কর্মচারীদের ধর্মঘট জামালপুরে বিশ্ব পরিবেশ দিবস পালিত সীমান্তে সড়ক সংস্কারে এলজিইডিকে নির্দেশ দিলেন বিভাগীয় কমিশনার প্রতিশ্রুতির বন্যা : জনসেবা নাকি ভোটের রাজনীতি? মাদারগঞ্জে এইচএসসি পরীক্ষায় মোবাইল ফোন ব্যবহারের দায়ে পরীক্ষার্থী বহিষ্কার

জামালপুরে উন্নয়ন সংঘের সিএফদের মৌলিক প্রশিক্ষণ

উন্নয়ন সংঘের সিএফদের মৌলিক প্রশিক্ষণে বক্তব্য রাখেন সংস্থার কর্মসূচি পরিচালক নারায়ন চন্দ্র দাস। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

উন্নয়ন সংঘের নিউট্রিশন সেনসেটিভ ভেল্যু চেইনস ফর স্মলহোল্ডার (এনএসভিসি) প্রকল্পের আওতায় নিয়োগ প্রাপ্ত কমিউনিটি স্বেচ্ছাসেবকদের তিনদিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ শুরু হয়েছে। ৭ অক্টোবর প্রশিক্ষণ উদ্বোধন করেন উন্নয়ন সংঘের পরিচালক কর্মসূচি নারায়ন চন্দ্র দাস।

উন্নয়ন সংঘের প্রশিক্ষণ কেন্দ্র ডিটিআরসির শেওলা কক্ষে অনুষ্ঠিত প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিম, ওয়ার্ল্ড ভিশনের এনএসভিসি প্রকল্পের পুষ্টি বিশেষজ্ঞ মো. শাহজাহান, জেন্ডার বিশেষজ্ঞ রুমা ইসলাম প্রমুখ।

প্রশিক্ষণে কৃষি, স্বাস্থ্য, দুর্যোগ ব্যবস্থাপনা, বাজার ব্যবস্থাপনা ও পণ্যের ন্যায্য মূল্য, করোনা সংক্রমণ প্রতিরোধ, নারী ও শিশুর উপর যৌন আক্রমণ প্রতিরোধ ও সুরক্ষাসহ সামাজিক ও পারিবারিক বন্ধন সুদৃঢ়করণের উপর আলোকপাত করা হয়। এছাড়া উৎপাদক দলের সভা, উঠান বৈঠক, কমিউনিটি, স্থানীয় প্রশাসনসহ অন্যান্য অংশীজনদের সাথে নিবিড় সম্পর্ক স্থাপনের কলাকৌশল নিয়ে আলোচনার বিষয় রাখা হয়েছে বলে জানা যায়। প্রশিক্ষণে ২৪ জন সিএফ অংশ নেন।

উল্লেখ্য, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সাথে অংশীদারিত্বের ভিত্তিতে উন্নয়ন সংঘ জামালপুর জেলার ইসলামপুর ও দেওয়ানগঞ্জ উপজেলায় এনএসভিসি প্রকল্প বাস্তবায়ন করছে। ওয়ার্ল্ড ভিশন জামালপুর সদর উপজেলায় কাজ করছে বলে জানা যায়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

জামালপুরে উন্নয়ন সংঘের সিএফদের মৌলিক প্রশিক্ষণ

আপডেট সময় ০৫:৩৬:২২ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২০