ঢাকা ১০:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রিশিয়ান আহত, সাব-জোনাল অফিস ঘেরাও-ভাঙচুর শেরপুর যুবদলের সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক শওকত হোসেন আওয়ামী লীগের পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে জামালপুরে যুবদলের বিক্ষোভ মিছিল শেরপুরে কালোবাজারে সার বিক্রির মামলায় ১৫ সার ডিলার জেল হাজতে বকশীগঞ্জে এবার জনতার হাতে ২৫ বস্তা সারবাহী অটোরিকশা আটক ‘ধানের শীষে ভোট চাইছি, মাফ চাই’ পোস্ট, ছাত্রদল নেতা বহিষ্কার বকশীগঞ্জে মামলা দায়েরের প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে বিএনপির প্রতিবাদ মিছিল আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে মাদারগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল জামালপুরে দুর্নীতি প্রতিরোধে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

কম্পপুরে স্ত্রীকে হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার

গৃহবধূ ফাতেমা হত্যা মামলায় গ্রেপ্তার স্বামী সায়েদ আলী। ছবি : বাংলারচিঠিডটকম

জ্যেষ্ঠ প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

পারিবারিক কলহের জের ধরে স্ত্রীকে হত্যা করে পলাতক ঘাতক স্বামী সায়েদ আলী গ্রেপ্তার হয়েছেন। ৫ অক্টোবর রাতে জামালপুরের মেলান্দহ উপজেলার হাজরাবাড়ী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। ৬ অক্টোবর সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালেমুজ্জামান এ প্রতিবেদককে জানান, জামালপুর শহরের কম্পপুর মধ্যপাড়া এলাকার মুদি দোকানি সায়েদ আলী ৪ অক্টোবর রাতে নিজ ঘরে তার চতুর্থ স্ত্রী ফাতেমাকে খুন করে পালিয়েছিলেন। তাকে আসামি করে তার শাশুড়ি জয়গুন বিবি বাদী হয়ে ৫ অক্টোবর সকালে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। গোপন তথ্যের ভিত্তিতে মেলান্দহ উপজেলার হাজরাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ৫ অক্টোবর রাত ৯টার দিকে তার বোনের বাড়ি থেকে আসামি সায়েদ আলীকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি একাই তার স্ত্রী ফাতেমাকে হত্যার দায় স্বীকার করেছেন। তাকে ৬ অক্টোবর সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

মাদারগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রিশিয়ান আহত, সাব-জোনাল অফিস ঘেরাও-ভাঙচুর

কম্পপুরে স্ত্রীকে হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার

আপডেট সময় ০৬:২২:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২০