ঢাকা ০৯:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জনজীবনে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের অগ্রাধিকার : প্রধানমন্ত্রী রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে পদক্ষেপ নিয়েছে সরকার : আইনমন্ত্রী স্বাধীনতা পুরস্কার হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী ২৫ ভরি স্বর্ণালঙ্কারসহ প্রতারক কন্টেন্ট ক্রিয়েটর মনির গ্রেপ্তার মুন মেমোরিয়ালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা বকশীগঞ্জের কৃষকেরা বিনামূল্যে পেল বীজ সার গণপরিবহনে যাত্রীবান্ধব সেবার দাবিতে সনাকের মানববন্ধন শেরপুরে ১ লাখ ৬১ হাজার শিশুকে হামের টিকা দেওয়া হবে টাইমের ২০২৬ সালের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় তারেক রহমান আগামী দুই মাসেও জ্বালানি তেলের সমস্যা হবে না : জ্বালানি মুখপাত্র

মেলান্দহে রান্নাঘরের দেয়ালচাপায় এক বৃদ্ধা নিহত, আহত ১

আমডাঙ্গা গ্রামে ধসে পড়া রান্নাঘরের ইটের দেওয়াল। ছবি : বাংলারচিঠিডটকম

মেলান্দহ সংবাদদাতা
বাংলারচিঠিডটকম

জামালপুরের মেলান্দহ উপজেলায় রান্নাঘরের ইটের দেয়ালচাপায় ফাতেমা বেগম (৭৫) নামের একজন বৃদ্ধা নিহত এবং অপর একজন নারী আহত হয়েছেন। ৪ অক্টোবর সকালে উপজেলার শ্যামপুর ইউনিয়নের আমডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, আমডাঙ্গা গ্রামের আজগর আলী শেখের স্ত্রী বৃদ্ধা ফাতেমা বেগম ৪ অক্টোবর সকাল ৮টার দিকে তার ভাতিজা আব্দুর রাজ্জাকের স্ত্রী মালেকা বেগমের সাথে নির্মাণাধীন রান্না ঘরে বসে ছিলেন। এ সময় আকস্মিক রান্নাঘরের পশ্চিম পাশের ইটের দেয়াল তাদের ওপর ধসে পড়ে দুজনই গুরুতর আহত হন। স্বজনরা দ্রুত তাদেরকে মেলান্দহ উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বৃদ্ধা ফাতেমা বেগমকে মৃত ঘোষণা করেন। আহত মালেকা বেগম স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

মেলান্দহ হাসপাতালের ইউএইচএফপিও চিকিৎসক মো. ফজলুল হক এ প্রতিবেদককে জানান, দেয়ালচাপায় গুরুতর আহত বৃদ্ধা ফাতেমা বেগমমকে হাসপাতালে আনার পথেই হয়ত মারা গেছেন। হাসপাতালে আনার পর জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জনজীবনে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

মেলান্দহে রান্নাঘরের দেয়ালচাপায় এক বৃদ্ধা নিহত, আহত ১

আপডেট সময় ০৭:০৩:০৫ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২০