ঢাকা ০৮:১২ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রতি ইউনিয়নে গড়ে তোলা হবে প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট : প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক সহকারী গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হবে: মির্জা ফখরুল শিশুদের স্কুলমুখী করতে মিড ডে মিল চালু করতে চাই : প্রতিমন্ত্রী মিল্লাত নকলায় আর্থিক সহায়তার চেক বিতরণ করলেন সংসদ সদস্য ফাহিম চৌধুরী প্রীতি ফুটবল ম্যাচে স্বপ্ননীড় একাদশ চ্যাম্পিয়ন জামালপুরে ধর্মীয় নেতৃবৃন্দের সাথে শিশু সুরক্ষা বিষয়ক মতবিনিময় নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী ২০২৭ শিক্ষাবর্ষে প্রথম শ্রেণিতে কোনো ভর্তি পরীক্ষা গ্রহণ করা হবে না জুলাই গণঅভ্যুত্থান : আকাশের দিকে তাকিয়ে এক শহিদের স্ত্রীর আকুতি জামালপুরে এপির উদ্যোগে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালিত

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে যমুনা সার কারখানায় বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

যমুনা সার কারখানায় বৃক্ষরোপণ করা হয়। ছবি : বাংলারচিঠিডটকম

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় তারাকান্দি যমুনা সার কারখানায় নানা আয়োজনের মধ্য দিয়ে ২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ৭৪তম জন্মদিন পালিত হয়েছে।

১৯৪৭ সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় তার জন্ম। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ ফজিলাতুন্নেছা মুজিবের প্রথম সন্তান।

এ উপলক্ষে ২৮ সেপ্টেম্বর সকালে কারখানা ও যমুনার শ্রমিক কর্মচারী ইউনিয়নের আয়োজনে যমুনা সার কারখানার প্রশাসন ভবনে দোয়া মাহফিল ও জন্মদিনের কেক কাটা হয়। পরে কারখানার ভিতরে ৪ শতাধিক বিভিন্ন প্রজাতির বনজ, ফলজ ওষুধি গাছ রোপণ করা হয়।

এ সময় যমুনা সার কারখানার মহাব্যবস্থাপক (পরিচালক) সুদীপ মজুমদার, মহাব্যবস্থাপক প্রশাসন মঈনুল হক, মহাব্যবস্থাপক উৎপাদন আনোয়ারুল হক, মহাব্যবস্থাপক বাণিজ্যিক খোকন চন্দ দাস, শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক শফিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান সজল, অর্থ বিষয়ক সম্পাদক আব্দুল লতিফসহ বিভিন্ন বিভাগের প্রধানগণ ও কারখানার সকল শ্রমিক কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রতি ইউনিয়নে গড়ে তোলা হবে প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট : প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক সহকারী

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে যমুনা সার কারখানায় বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

আপডেট সময় ০৮:২৩:২৭ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২০