ঢাকা ০৯:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ভূমিকম্প বিষয়ক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে : স্বাস্থ্যমন্ত্রী বকশীগঞ্জে রিং জাল জব্দের পর পুড়িয়ে ধ্বংস মুরাদ হাসানকে আদালতে হাজির হতে বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি উন্নয়ন কাজে অনিয়ম হলে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে : গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী রাজিব বাস সার্ভিস নিরাপদ করতে পরামর্শ সভা, ১৩ নির্দেশনা অসহায়ত্বের সুযোগে দ্বিগুণ ভাড়ায় চলছে ইসলামপুরে সরকারি অ্যাম্বুলেন্স ভেজাল সরিষার তেল কারখানা সিলগালা, ১ লাখ টাকা জরিমানা যুবদলনেতা সোহেল রানার উদ্যোগে চলছে গবাখালি খাল পরিষ্কার

শেরপুরে ইয়াবা ও গাঁজাসহ সহোদর দুই ভাই গ্রেপ্তার

উদ্ধার এক হাজার ৪০৫টি ইয়াবা ও দুই কেজি গাঁজা। ছবি : বাংলারচিঠিডটকম

সুজন সেন, নিজস্ব প্রতিবেক, শেরপুর
বাংলারচিঠিডটকম

শেরপুরের শ্রীবরদী উপজেলায় এক হাজার ৪০৫টি ইয়াবা ও দুই কেজি গাঁজাসহ সাইফুল ইসলাম ও আল আমিন নামে মাদক ব্যবসায়ী সহোদর দুই ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। ১৯ সেপ্টেম্বর ভোরে উপজেলার কুমারগাতী এলাকা থেকে থানা পুলিশের ওসি রুহুল আমিন তালুকদারের নেতৃত্বে একটি আভিযানিক দল ওইসব মাদকদ্রব্য উদ্ধার করে। পরে বিকালে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেন জেলা পুলিশের এএসপি বিল্লাল হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন নালিতাবাড়ী সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার জাহাঙ্গীর আলম ও ওসি রুহুল আমিন তালুকদার।

প্রেস ব্রিফিং এ জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ১৯ সেপ্টেম্বর ভোরে উপজেলার সিংগবরুণা ইউপির কুমারগাতী এলাকার নিজ বাড়ি থেকে মাদক ব্যবসায়ী সাইফুল ইসলামকে আটক করে পুলিশ। এসময় খাটের নিচ থেকে পুরাতন লুঙ্গি দিয়ে পেঁচানো অবস্থায় দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে সহোদর ভাই আল আমিনকে আটক করা হয়। এসময় আল আমিনের ঘরের আলমিরার ড্রয়ার থেকে এক হাজার ৪০৫টি ইয়াবা উদ্ধার করা হয়।

এ ঘটনায় ওই দুই সহোদর ভাইকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করার পর আদালতে পাঠানো হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ভূমিকম্প বিষয়ক প্রস্তুতি সভা অনুষ্ঠিত

শেরপুরে ইয়াবা ও গাঁজাসহ সহোদর দুই ভাই গ্রেপ্তার

আপডেট সময় ০৮:০৫:২৮ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২০