ঢাকা ০৮:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রবীণদের স্বার্থরক্ষায় বাংলাদেশের বর্তমান সরকার সচেতন এবং সতর্ক রয়েছে : প্রধানমন্ত্রী প্রতিটি মানুষের বার্ধক্য নিরাপদ ও মর্যাদাপূর্ণ হওয়া আবশ্যক : রাষ্ট্রপতি দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ-তুরস্কের মধ্যে বিমান চলাচল ও পর্যটন খাতে সহযোগিতা জোরদারের আহ্বান পর্যটন মন্ত্রীর মাদারগঞ্জে ২২ জনকে প্রায় ৯ লাখ টাকার ঋণ সহায়তা প্রদান কমরেড মনজুরুল খানের ৮১তম জন্মদিনে বিনামূল্যে চক্ষুচিকিৎসা সেবা নকলায় ভারতীয় ৩৭ বোতল এস্কাফ সিরাপসহ তরুণী আটক মাদারগঞ্জে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত ১২ দফা দাবিতে জামালপুরে নিকাহ রেজিস্ট্রারদের স্মারকলিপি পেশ ইসলামপুরে পাঁচ দোকান ভস্মীভূত, ২০ লাখ টাকার ক্ষতি

জামাই বাড়িতে বেড়াতে এসে শ্বশুর খুন, আটক ১

নিহতের স্ত্রী মরিয়ম বেগমের আহাজারি। ছবি : বাংলারচিঠিডটকম

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় মেয়ের শ্বশুর বাড়িতে বেড়াতে এসে খুন হলেন স্বপন মিয়া (৫৩)। ৩ আগস্ট রাতে ডোয়াইল ইউনিয়নের বালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত স্বপন মিয়া পোগলদিঘা ইউনিয়নের গেন্দারপাড়া গ্রামের ময়েন মন্ডলের ছেলে ও নুরুল ইসলামের শ্বশুর। এ ঘটনায় কনিকা নামে এক নারীকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, ৮ শতাংশ জমি নিয়ে নুরুল ইসলাম ও শিপন, আমিনুল ইসলাম দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ ঘটনায় ওইদিন সকালে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে। এ সংবাদ পেয়ে নুরুল ইসলামের শ্বশুর স্বপন মিয়া ৩ আগস্ট সন্ধায় মেয়ের বাড়িতে আসেন। রাতে খাবার খেয়ে জামাই বাড়িতে ঘুমানোর প্রস্তুতি নেন। এসময় আমিনুল, শিপনসহ ৫/৬ জনের একদল অস্ত্রধারী বাড়িতে এসে নুরুল ইসলামকে ডাকতে থাকে। নুরুল ইসলামে শ্বশুর এসময় ঘর থেকে বের হলে তাকে রামদা দিয়ে মাথায় আঘাত করলে স্বপন মিয়া মাটিতে পড়ে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে সরিষাবাড়ী হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে কর্তব্যরত ডাক্তার তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। ময়মনসিংহ হাসপাতালে যাওয়ার পথে তিনি মারা যান।

সরিষাবাড়ী থানার ওসি তদন্ত জোয়াহের হোসেন খান এ প্রতিবেককে জানান, জমি সংক্রান্ত ঘটনায় স্বপন মিয়া নামে এক জন খুন হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রবীণদের স্বার্থরক্ষায় বাংলাদেশের বর্তমান সরকার সচেতন এবং সতর্ক রয়েছে : প্রধানমন্ত্রী

জামাই বাড়িতে বেড়াতে এসে শ্বশুর খুন, আটক ১

আপডেট সময় ০৬:৪২:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২০