ঢাকা ০২:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুর এপির বার্ষিক শিখন সমাবেশ অনুষ্ঠিত মাদারগঞ্জে নারী এক গাঁজা ব্যবসায়ীকে ৩ মাসের কারাদণ্ড শেরপুর সদর ও নকলা উপজেলায় পাখি শিকার বন্ধে বিশেষ অভিযান ইসলামপুরে ১২৮টি প্রধান শিক্ষকের পদ শূন্য, দিনদিন ঝরে পড়ছে শিক্ষার্থীরা আওয়ামী লীগের নৈরাজ্য-অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে মাদারগঞ্জে পৌর বিএনপির বিক্ষোভ মিছিল স্বৈরাচারের সাথে আঁতাত করলে জামায়াত রাজনীতি করার সুযোগ পাবে না : ওয়ারেছ আলী মামুন জামালপুরে প্রাইম ব্যাংক এজেন্ট ব্যাংকিং শুভ উদ্বোধন মাদারগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রিশিয়ান আহত, সাব-জোনাল অফিস ঘেরাও-ভাঙচুর শেরপুর যুবদলের সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক শওকত হোসেন আওয়ামী লীগের পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে জামালপুরে যুবদলের বিক্ষোভ মিছিল

বঙ্গবন্ধুর মেয়ে দেখিয়ে দিয়েছে : মতিয়া

দুঃস্থদের মাঝে শাড়ি, শার্ট ও মাস্ক বিতরণ করেন সাবেক কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী। ছবি : বাংলারচিঠিডটকম

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর
বাংলারচিঠিডটকম

বিএনপি, জাতীয় পার্টি পারেনি। বঙ্গবন্ধুর মেয়ে কাজ করে দেখিয়ে দিয়েছে বলে মন্তব্য করেছেন কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী। তিনি ২৬ জুলাই দুপুরে তার নির্বাচনী এলাকা শেরপুরের নালিতাবাড়ী উপজেলার কেন্দুয়াপাড়া দারুল উলুম মাদরাসা প্রাঙ্গণে ঈদুল আযহা উপলক্ষে গরীব ও দুঃস্থদের মাঝে শাড়ি, শার্ট ও মাস্ক বিতরণকালে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় এসব কথা বলেন ।

মতিয়া বলেন, পঞ্চাশ লাখ পরিবার আড়াই হাজার করে টাকা পাবে। এটা বিএনপি, জাতীয় পার্টি পারেনি। বঙ্গবন্ধুর মেয়ে কাজ করে দেখিয়ে দিয়েছে। কাজেই কাছে আছি পাশে আছি। পড়ার বই আর বেতন লাগে না, আবার টাকা চলে আসে বিকাশে।

সাবেক এই কৃষিমন্ত্রী উপস্থিত জনসাধারণের উদ্দেশে আরও বলেন, চোরের উপর বাটপারি করে চোরেরা। শেখ হাসিনা আমাদের নেতা, উনি বাটপারি করে না। আপনাদেরকে যারা চালাকির বোঝ দেয়, তাদের পেছনে পরবেন না। আপনারা সাচ্চা ঈমান নিয়ে শেখ হাসিনার সাথে থাকুন, পাশে থাকুন। শেখ হাসিনা সব হারিয়ে আপনাদের মাঝে তার আত্মীয়-স্বজনদের খুঁজে পান। বাংলাদেশ পৃথিবীর বুকে নাম করেছে, ইনশাআল্লাহ আরও নাম করবে এগিয়ে যাবে সামনের দিকে ।

তিনি ২৬ জুলাই দিনব্যাপী উপজেলার ৬টি ইউনিয়ন ও নকলা উপজেলার ৯টি ইউনিনে গরীব, দুঃস্থদের মাঝে শাড়ি, শার্ট ও মাস্ক বিতরণ করেন।

এ সময় শেরপুরের পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম, নালিতাবাড়ী ও ঝিনাইগাতী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম, সহকারী ভূমি কমিশনার সঞ্চিতা বিশ্বাস, জেলা আওয়ামী লীগের সদস্য গোলাম কিবরিয়া, নালিতাবাড়ী পৌরসভার মেয়র আবু বক্কর সিদ্দিক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি আব্দুস সবুর প্রমুখ উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

জামালপুর এপির বার্ষিক শিখন সমাবেশ অনুষ্ঠিত

বঙ্গবন্ধুর মেয়ে দেখিয়ে দিয়েছে : মতিয়া

আপডেট সময় ০৮:২০:৩১ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২০