ঢাকা ০৪:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

নকলায় রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিনের দাফন সম্পন্ন

মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিনের দাফনের আগে গার্ড অব অনার দেওয়া হয়। ছবি : বাংলারচিঠিডটকম

শফিউল আলাম লাভলু, নকলা (শেরপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিনের দাফন সম্পন্ন হয়েছে। ৭ জুলাই বেলা ১১টার দিকে শেরপুরের নকলা উপজেলায় বিহাড়ীরপাড় জামে মসজিদ সংলগ্ন কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে জামে মসজিদ প্রাঙ্গনে তার নামাযের জানাজা অনুষ্ঠিত হয়।

মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিনের দাফনের আগে জেলা পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার দেন। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী হাকিম জাহিদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক অধিনায়ক মুক্তিযোদ্ধা আবুল মনসুর আহমেদ, নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন শাহ, ইউপি চেয়ারম্যান শামছুর রহমান আবুলসহ স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নকলায় রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিনের দাফন সম্পন্ন

আপডেট সময় ০৯:০৩:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২০