ঢাকা ০৫:২৫ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে মাদক নির্মূলে খেলাধুলার বিকল্প নেই : বেসামরিক বিমান মন্ত্রী এম. রশিদুজ্জামান সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ বৃদ্ধি করে ২৫ কোটি টাকা করা হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী শেরপুর গারো পাহাড়ের হাতির অভয়ারণ্য ঘোষণায় সেমিনার অনুষ্ঠিত জামালপুরে ১৭৫ বছরের সাহিত্য-সাময়িকী নিয়ে আলোচনা, কবিতা পাঠ শেরপুর নার্সিং ইনস্টিটিউটের ইনচার্জের অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ইসলামপুরে বজ্রপাতে পল্লী চিকিৎসকের মৃত্যু মরিয়মের মরদেহ উদ্ধার জামালপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট একটি সফল আয়োজন : কিছু পর্যালোচনা জামালপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু মাদারগঞ্জে বেশি দামে সার বিক্রি, এক ডিলারকে জরিমানা

শেরপুরে স্বাস্থ্যকর্মী, খাদ্য কর্মকর্তা ও শিক্ষার্থীসহ আরও ১৫ জন করোনায় আক্রান্ত

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর
বাংলারচিঠিডটকম

শেরপুরে স্বাস্থ্যকর্মী, খাদ্য কর্মকর্তা ও শিক্ষার্থীসহ ১৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। ৯ জুন রাত সাড়ে ১১টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের (মমেক) করোনা ল্যাব থেকে প্রাপ্ত ফলাফলের বরাত দিয়ে ১৫ জন করোনা শনাক্ত হওয়ার তথ্য নিশ্চিত করেন করোনা সম্পর্কিত তথ্য নিশ্চিতকারি কর্মকর্তা চিকিৎসক মোবারক হোসেন।

চিকিৎসক মোবারক বলেন, করোনা আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ৯ জন, নকলায় ৫ জন ও নালিতাবাড়ীতে ১ জন রয়েছেন। মোট ৮১টি নমুনা পরীক্ষার ফলাফলে ওই ১৫ জন শনাক্ত হন। এখন পর্যন্ত নমুনা পরীক্ষা বাকি রয়েছে ১৮৬টি। এ নিয়ে জেলায় মোট করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৪২ জনে। আর করোনায় আক্রান্তদের মধ্যে ৭২ জন সুস্থ হয়েছেন। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২ জন। তবে সুস্থতার সংখ্যা আরও বাড়বে বলে জানান তিনি।

এখন ৭০ জন করোনা আক্রান্ত রোগী চিকিৎসকদের পরামর্শে কেউ কেউ জেলার পাঁচ উপজেলার বিভিন্ন হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। আবার অনেকেই নিজ বাড়িতে আইসোলেশনে আছেন। যারা নিজ বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন তাদের প্রত্যকের বাড়ি লকডাউন করে রাখা হয়েছে বলেন তিনি।

চিকিৎসক মোবারক আরও বলেন, করোনা সন্দেহে জেলা থেকে এ পর্যন্ত দুই হাজার ৬০১টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে দুই হাজার ৪১৫টির ফলাফল পাওয়া গেছে।

আপলোডকারীর তথ্য

বাংলাদেশে মাদক নির্মূলে খেলাধুলার বিকল্প নেই : বেসামরিক বিমান মন্ত্রী এম. রশিদুজ্জামান

শেরপুরে স্বাস্থ্যকর্মী, খাদ্য কর্মকর্তা ও শিক্ষার্থীসহ আরও ১৫ জন করোনায় আক্রান্ত

আপডেট সময় ০৫:১১:৩০ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২০