ঢাকা ০৫:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী কন্যাশিশুকে ধর্ষণের চেষ্টা, আসামি সাইদুর মুন্সিকে ৮ বছরের জেল সরিষাবাড়ীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ৫ নভেম্বর খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী পোশাক শ্রমিকদের নতুন মজুরি বাস্তবায়ন ডিসেম্বরে মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভরাডুবি, কংগ্রেসের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা

শেরপুরে সামাজিক দূরত্ব বজায় রাখতে দোকানের সামনে পুলিশের গোলবৃত্ত

সামাজিক দূরত্ব বজায় রাখতে দোকানের সামনে সাদা রং দিয়ে গোলবৃত্ত করে দিচ্ছেন পুলিশ সদস্যরা। ছবি : বাংলারচিঠিডটকম

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর
বাংলারচিঠিডটকম

করোনাভাইরাসের প্রাদুর্ভাব রোধে শেরপুরে সামাজিক দূরত্ব বজায় রাখতে দোকানের সামনে সাদা রং দিয়ে গোলবৃত্ত করে দিচ্ছে পুলিশ সদস্যরা। জেলার পাঁচ উপজেলায় সকল দোকানপাট বন্ধ থাকলেও নিত্যপ্রয়োজনীয় জিনিস ও ওষুধের দোকান খোলা রয়েছে। এ অবস্থায় সামাজিক দূরত্ব বজায় রাখতে অভিনব এ পদ্ধতি অবলম্বন করেছে পুলিশ। খোলা দোকানগুলোর সামনে এক মিটার দূরত্বে গোলবৃত্তগুলো করা হচ্ছে। এখন থেকে ওই বৃত্তের উপর দাঁড়িয়ে কেনাকাটা করছেন স্থানীয়রা। বৃত্তের বাইরে থাকলে ক্রেতাকে পণ্য দিচ্ছেন না দোকানিরা। ২৭ মার্চ বিকাল থেকে চালু হওয়া এ পদ্ধতি পর্যায়ক্রমে অবলম্বন করা হবে জেলা জুড়ে। এমন উদ্যোগে সন্তুষ্ট ক্রেতা ও বিক্রেতা উভয়েই।

এ সম্পর্কে পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম বলেন, এছাড়াও পুলিশের পক্ষ থেকে সচেতনার জন্য প্রচারপত্র বিতরণ, মাইকিংসহ নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী

শেরপুরে সামাজিক দূরত্ব বজায় রাখতে দোকানের সামনে পুলিশের গোলবৃত্ত

আপডেট সময় ০৫:১৮:৫০ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২০