ঢাকা ০৯:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর কন্যাশিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক জনতার হাতে আটক যোগিরঘোপায় পানিবন্দি ২০০ পরিবার পেল বিএনপির ত্রাণ সহায়তা শেরপুরে তুলা উন্নয়ন বোর্ডের কৃষি উপকরণ বিতরণ দেওয়ানগঞ্জে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে বিডি ক্লিন প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ জামানত ছাড়াই ৫ কোটি টাকা ঋণ পাবে তরুণ উদ্যোক্তারা : প্রধানমন্ত্রী বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে এগিয়ে ইংল্যান্ড জেলা তথ্য কর্মকর্তাদের কার্যক্রমকে আধুনিক যোগাযোগ ব্যবস্থার আওতায় আনতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী হেফাজ উদ্দীন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পদত্যাগ

মাদারগঞ্জ পৌরসভার উদ্যোগে ছিটানো হলো জীবাণুনাশক পানি

মাদারগঞ্জ পৌরসভার উদ্যোগে ফায়ার সার্ভিসের সদস্যরা রাস্তায় জীবাণুনাশক পানি ছিটাচ্ছে। ছবি : বাংলারচিঠিডটকম

জাহিদুর রহমান উজ্জল, মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

করোনাভাইরাস সংক্রামণ ঠেকাতে জামালপুরের মাদারগঞ্জ পৌরসভার মেয়রের উদ্যোগে ২৭ মার্চ সকালে পৌর এলাকার জনবহুল রাস্তা ও বাজারে জীবাণুনাশক পানি ছিটানো হয়েছে।

সকাল থেকে ফায়ার সার্ভিসের গাড়ি দিয়ে মাদারগঞ্জ উপজেলা অভিমুখে যাওয়ার প্রধান সড়কসহ জনবহুল বালিজুড়ি বাজারের সবগুলি সড়কে এই জীবাণুনাশক পানি ছিটিয়ে ধুয়ে দেওয়া হয়। রাস্তা ছাড়াও কাঁচাবাজার, মাংস ও মাছ বাজারের শেডে এই পানি ছিটানো হয়।

মাদারগঞ্জ পৌরসভার মেয়র মির্জা গোলাম কিবরিয়া কবির জানান, মাদারগঞ্জ পৌরসভা এই প্রাণঘাতি করোনাভাইরাস সক্রামক ঠেকাতে যা যা ব্যবস্থা গ্রহণ করা দরকার সবগুলি কর্মসূচি হাতে নিয়েছে। ইতোমধ্যে মাইকিং করে করোনাভাইরাস মোকাবেলায় জনগণকে সচেতন ও সরকারি স্বাস্থ্যবিধি মানতে বলা হয়েছে। পৌর এলাকার সবগুলি হাট বাজার লকডাউন করা হয়েছে। তাছাড়া রাস্তার পাশে চা দোকানসহ অন্যান্য দোকানগুলি বন্ধ করা হয়েছে। তিনি আরো জানান, রাস্তায় জীবাণুনাশক পানি ছিটানোর কার্যক্রম অব্যাহত থাকবে।

এই সময় উপস্থিত ছিলেন পৌরসভার প্যানেল মেয়র-১ শওকত আলী, কমিশনার হযরত আলী হিলালী, উমর ফারুক জগলু প্রমুখ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

মাদারগঞ্জ পৌরসভার উদ্যোগে ছিটানো হলো জীবাণুনাশক পানি

আপডেট সময় ০৭:৪৬:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২০