ঢাকা ০৮:১৩ পূর্বাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রবীন্দ্রনাথ শুধু সাহিত্যিক নন, সমাজ ও সভ্যতার গভীর পর্যবেক্ষক ছিলেন : তথ্য ও সম্প্রচার মন্ত্রী মির্জা ফখরুলসহ ১৫ জন পাচ্ছেন ‘আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক ২০২৬’ মানবতাবিরোধী কোনো অপরাধকে তামাদি হতে দেবে না সরকার : তথ্যমন্ত্রী বিবাহের আগে ছেলে-মেয়ে থ্যালাসিমিয়ার বাহক কিনা তা জানা জরুরি : সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী জুলাই জাতীয় সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবো : নজরুল ইসলাম খান গাঁজা সেবনের দায়ে বাবা-ছেলেকে কারাদণ্ড জামালপুরে রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উদযাপিত হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর দুর্যোগ ব্যবস্থাপনায় সক্ষমতা বৃদ্ধি করতে গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হবে : আসাদুল হাবিব দুলু স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে জার্মান রাষ্ট্রদূতের সাক্ষাৎ

করোনাভাইরাস প্রতিরোধে জনসাধারণকে সচেতন করতে শেরপুর পুলিশের নানা কর্মসূচি

জেলা পুলিশের পক্ষ থেকে করোনাভাইরাস প্রতিরোধে জনসাধারণকে সচেতন করতে মাইকিং করা হয়। ছবি : বাংলারচিঠিডটকম

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর
বাংলারচিঠিডটকম

শেরপুর জেলা পুলিশের পক্ষ থেকে করোনাভাইরাস প্রতিরোধে জনসাধারণকে সচেতন করতে নানা কর্মসূচি পালন করা হচ্ছে। পুলিশ সদস্যরা সদরসহ নকলা, নালিতাবাড়ী, ঝিনাইগাতী ও শ্রীবরদী উপজেলায় মাইকিং করে সামাজিক দূরত্ব বজায় রাখতে উদ্বুদ্ধ করছে। একই সাথে জেলার হাট বাজার, ধর্মীয় প্রতিষ্ঠানসহ সর্বত্র বিলি করা হচ্ছে সচেতনতামূলক প্রচারপত্র। এ প্রচারাভিযানের নেতৃত্ব দেন অতিরিক্ত পুলিশ সুপার আমিনুল ইসলাম।

২৪ মার্চ বিকালে এসব প্রচারাভিযান চলাকালে জেলা শহরে মাস্ক ছাড়া অকারণে ঘোরাঘুরি করায় পাঁচ তরুণকে আটক করে পুলিশ। পরে তাদেরকে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়।

অন্যদিকে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান যেখানে জনসমাগম হয় বেশি এমন জায়গায় বিভিন্ন স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে হাত ধোয়ার জন্য পানি, বেসিন ও সাবানের ব্যবস্থা করা হয়েছে।

এদিকে শেরপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে সেনাবাহিনীর সদস্যরা অবস্থান করলেও এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের কার্যক্রম শুরু করেনি।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রবীন্দ্রনাথ শুধু সাহিত্যিক নন, সমাজ ও সভ্যতার গভীর পর্যবেক্ষক ছিলেন : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

করোনাভাইরাস প্রতিরোধে জনসাধারণকে সচেতন করতে শেরপুর পুলিশের নানা কর্মসূচি

আপডেট সময় ০৭:৫২:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২০