ঢাকা ০৫:৩২ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যমুনায় বালু উত্তোলন নিয়ে সরিষাবাড়ীতে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১০ গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে : স্বরাষ্ট্রমন্ত্রী ইসলামপুর উপজেলা সমিতি ঢাকার উদ্যোগে বৃক্ষরোপণ মাদারগঞ্জে ডোবায় পড়ে ১০ মাসের শিশুর মৃত্যু দলের নাম ভাঙিয়ে নৈরাজ্যকারীদের বিএনপিতে ঠাঁই নেই : শামীম তালুকদার জামালপুরে জাতীয় যুবশক্তির সমন্বয় সভা অনুষ্ঠিত সরিষাবাড়ীতে দুই শিশুকে বলাৎকারের অভিযোগে থানায় মামলা ইসলামপুর হবে আগামী প্রজন্মের সেরা বাসস্থান : সুলতান মাহমুদ বাবু যুব সমাজকে ক্রীড়ামুখী করতে কাজ করছে বিএনপি সরকার : শামীম তালুকদার দেশকে স্বনির্ভর করা বর্তমান সরকারের অঙ্গীকার : পানিসম্পদ মন্ত্রী

সরিষাবাড়ীতে খ্রিস্টানদের বড়দিন উদযাপিত

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে খিস্টান ধর্মালম্বীদের অন্যতম উৎসব বড়দিন। বড়দিন উপলক্ষে ২৫ ডিসেম্বর সকাল থেকে খ্রিস্টান ধর্মালম্বীরা প্রার্থনা ও অন্যান্য আয়োজনের মধ্য দিয়ে বড়দিনের উৎসব পালন করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বড়দিনকে ঘিরে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের উত্তর মালিপাড়া গ্রামে মজিবর রহমানের বাড়িতে ২৫ ডিসেম্বর সকাল থেকে ব্যাপটিস্ট গীর্জা ও ফাতেমা রানী ক্যাথলিক গীর্জায় আয়োজন করা হয় সমবেত প্রার্থনা। এ সময় খ্রিস্টান ধর্মালম্বী শিশু, নারী ও পুরুষেরা সমবেত প্রার্থনায় মিলিত হয়ে আগামীদিনের অনাগত সুখের জন্য প্রার্থনা করেন।

প্রার্থনায় তারা আত্মশুদ্ধির মধ্য দিয়ে নতুন বছরের সুখ শান্তির প্রত্যাশা করেন। এ সময় ভক্তরা যীশুর পথ নির্দেশনা অনুযায়ী সকলকে একসাথে সুন্দরভাবে পৃথিবীতে বসবাসের আহ্বান জানান। সমবেত প্রার্থনা শেষে সকলে যীশুর আরাধনায় সমবেত সংগীতানুষ্ঠানে অংশ নেন। এ সময় খ্রিস্টান ধর্মালম্বীরা সমবেত সংগীতের মধ্য দিয়ে যীশুর বিভিন্ন দিক নির্দেশনা তুলে ধরেন।

উত্তর মালিপাড়া গীর্জার পালক মজিবর রহমান বলেন, অশুভ শক্তি দুরিভূত করে আগামীদিনের সকল জীবের কল্যাণ কামনা করে খ্রিস্টান ধর্মালম্বীরা ও যীশু ভক্তরা সমবেত হয় এ অনুষ্ঠানে। এ অনুষ্ঠানে দেশ ও জাতির মঙ্গলও কামনা করা হয়।

সমবেত প্রার্থনা শেষে ধর্মীয় বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উত্তর মালিপাড়া গীর্জার সাধারণ সম্পাদক মাসুদুর রহমান, কোষাধ্যক্ষ মনিরা আক্তার, মনিষা সরকার প্রমুখ। পড়ে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া কামরাবাদ, তাড়িয়াপাড়াসহ উপজেলার বিভিন্ন স্থানে বড়দিন পালিত হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যমুনায় বালু উত্তোলন নিয়ে সরিষাবাড়ীতে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১০

সরিষাবাড়ীতে খ্রিস্টানদের বড়দিন উদযাপিত

আপডেট সময় ০৬:১৫:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০১৯