ঢাকা ০৭:০০ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বকশীগঞ্জে মাদকাসক্তকে ৬ মাসের কারাদণ্ড জামালপুরে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান, বৃক্ষমেলা শুরু জুলাই শহিদদদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হবিগঞ্জে হামলা : প্রতিবাদে জামালপুরে এনসিপির মশাল মিছিল প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ভূমিকম্প বিষয়ক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে : স্বাস্থ্যমন্ত্রী বকশীগঞ্জে রিং জাল জব্দের পর পুড়িয়ে ধ্বংস মুরাদ হাসানকে আদালতে হাজির হতে বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি উন্নয়ন কাজে অনিয়ম হলে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে : গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী

ফাইভ জি চালু করার সকল প্রস্তুতি সম্পন্ন : মোস্তফা জব্বার

বাংলারচিঠিডটকম ডেস্ক : ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার বলেছেন, প্রকৌশলীদের চতুর্থ শিল্প বিপ্লবের নেতৃত্ব দেওয়ার মত করে গড়ে তুলতে হবে। তিনি বলেন, তা না হলে আমরা পিছিয়ে যাব। কারণ দেশের এমন কোন উন্নয়ন নেই যেখানে প্রকৌশলীদের হাতের ছোঁয়া নেই। জব্বার আরো বলেন, সব ক্ষেত্রে প্রকৌশলীদের ভূমিকা রয়েছে।আমাদের দেশের প্রকৌশলীদের দক্ষ করে গড়ে তুলতে হবে।

মোস্তফা জব্বার ১৭ ডিসেম্বর রাজধানীর রমনাস্থ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ‘ডিজিটাল আইইবি’ কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

মোস্তফা জব্বার বলেন, ফাইভ জি চালু করার সমস্ত প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ২০২০ সালের দ্বিতীয় প্রান্তিকে ফাইভ জি’র জন্য চমৎকার গাইড লাইন তৈরি করা হবে।

তিনি আরো বলেন, ডিজিটাল মহাসড়কে অবস্থানের জন্য আগামী বিদেশী বিনিয়োগ বৃদ্ধি পাবে। আর সামনের দিনে নতুন পরিস্থিতিতে ডিজিটাল কানেকটিভিটি সবচেয়ে গুরত্বপূর্ণ। এজন্য ডিজিটাল প্রযুক্তিকে কার্যকরভাবে প্রয়োগ করতে হবে।

আইইবি’র প্রেসিডেন্ট প্রকৌশলী মো. আব্দুস সবুরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আইইবি’র সাধারণ সম্পাদক প্রকৌশলী খন্দকার মঞ্জুর মোর্শেদ ও কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী মুহাম্মদ মাহফুজুল ইসলাম।সূত্র:বাসস।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বকশীগঞ্জে মাদকাসক্তকে ৬ মাসের কারাদণ্ড

ফাইভ জি চালু করার সকল প্রস্তুতি সম্পন্ন : মোস্তফা জব্বার

আপডেট সময় ০৭:২৬:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০১৯