ঢাকা ১২:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘে অংশগ্রহণকারী প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী জামালপুরে সাংবাদিকদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা সমাপ্ত বকশীগঞ্জে মাটিকাটার অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা জামালপুরে জেলা শ্রমিকদলের বিক্ষোভ মিছিল, সমাবেশ অনুষ্ঠিত জামালপুর সরকারি জাহেদা সফির মহিলা কলেজের নবনির্মিত তিনটি ভবন উদ্বোধন দেওয়ানগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত জামালপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত জামালপুরে মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও প্রতিরোধে করণীয় আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে নাশকতা মামলায় সাবেক সংসদ সদস্যের পিএস গ্রেপ্তার

জামালপুরে শিশু কল্যাণ কমিটির সভা

শিশু কল্যাণ কমিটির সভায় বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত কর্মকর্তা সালেমুজ্জামান। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

শিশুর প্রতি সকল প্রকার সহিংসতা রোধ, শিশুদেরকে ভুল পথে পরিচালিত করার হীন প্রবণতা বন্ধ করা, আইনের আওতায় আসা শিশুদের সর্বোত্তম সুরক্ষা এবং তাদের সাথে বিধি মেনে আচরণ করাসহ কমিটির কার্যক্রম আরো গতিশীল করার লক্ষ্যে ১২ ডিসেম্বর জামালপুর শিশু কল্যাণ কমিটির সভা অনুষ্ঠিত হয়। সদর থানায় শিশু সহায়তা কেন্দ্রে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সালেমুজ্জামান।

উন্নয়ন সংঘের আইনের সংস্পর্শ ও সংঘাতে জড়িয়ে পড়া শিশুদের প্রাতিষ্ঠানিক দায়িত্ব উন্নয়ন (আইআইআরসিসিএল) প্রকল্পের আওতায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন শিশু কল্যাণ কমিটির সভাপতি জামালপুর পৌরসভার প্যানেল মেয়র সায়মা হামজা সিমি। মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন কমিটির সাধারণ সম্পাদক ও উন্নয়ন সংঘের মানবসম্পদ বিভাগের পরিচালক জাহাঙ্গীর সেলিম।

শিশু কল্যাণ কমিটির সভায় অন্যান্যের মাঝে আলোচনায় অংশ নেন, পুলিশ পরিদর্শক (অপারেশন) তারিকুল ইসলাম, উন্নয়ন সংঘের আঞ্চলিক ব্যবস্থাপক মিনারা পারভীন, সাংবাদিক আনোয়ার হোসেন মিন্টু, কমিটির সদস্য বিশিষ্ট সংস্কৃতিকর্মী আশরাফুজ্জামান স্বাধীন, নারীনেত্রী মনিরা চৌধুরী, তাছলিমা চৌধুরী, কমিউনিটি ভলেন্টিয়ার জিল্লুর রহমান প্রমুখ।

জামালপুর সদর থানা শিশু ও প্রবেশন আইন মেনে বেশকিছু ঘটনার নিষ্পত্তি করায় ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ সদর থানা পুলিশ প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। সভায় প্রচলিত আইনের কার্যকর প্রয়োগসহ জনসচেতনতা সৃষ্টিতে বিভিন্ন সামাজিক কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেয়া হয়।

কোন শিশু আটক হয়ে থানায় আসার সাথে সাথে এবং কোনো শিশু সহিংসতার শিকার হলে সদর থানা পুলিশ বিশেষ করে শিশু বিষয়ক পুলিশ কর্মকর্তাকে অবহিত করার আহ্বান জানানো হয়। এছাড়া সদস্যরা শিশুবিয়ে প্রতিরোধসহ সকল প্রকার শিশু নির্যাতন রোধে শিশু কল্যাণ কমিটির মাধ্যমে সামাজিক আন্দোলন গড়ে তোলার অঙ্গীকার করেন। এ কাজে স্বেচ্ছাসেবক এবং যুব আইনজীবীরা ভূমিকা রাখবে বলে সভা সূত্র জানায়।

উল্লেখ, ইউরোপিয়ান ইউনিয়নের আর্থিক সহায়তায় অপরাজেয় বাংলাদেশের সাথে অংশীদারিত্বের ভিত্তিতে উন্নয়ন সংঘ জামালপুরে আইনের সংস্পর্শ ও সংঘাতে জড়িয়ে পড়া শিশুদের প্রাতিষ্ঠানিক দায়িত্ব উন্নয়ন (আইআইআরসিসিএল) প্রকল্পটি বাস্তবায়ন করছে। গত চার বছর প্রকল্পটির সকল কার্যক্রম সফলতার সাথে বাস্তবায়ন শেষে চলতি মাসের ৩১ তারিখে প্রকল্পের মেয়াদ শেষ হয়ে যাবে। সভায় সিদ্ধান্ত নেয়া হয় দাতা সংস্থা অর্থায়ন না করলেও শিশু কল্যাণ কমিটির কাজ যথারীতি চলবে। জামালপুর সদর থানা সভা পরিচালনায় সর্বাত্মক সহায়তা করার আশ্বাস দেন।

আপলোডকারীর তথ্য

প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘে অংশগ্রহণকারী প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন

জামালপুরে শিশু কল্যাণ কমিটির সভা

আপডেট সময় ০৮:৪০:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০১৯