ঢাকা ১১:৪২ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী বকশীগঞ্জে বিদ্যুৎ স্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু নকলায় পাখি শিকার বন্ধে বিশেষ অভিযান নকলায় নির্ধারিত দামে সার বিক্রির নির্দেশ উপ-পরিচালকের আন্তর্জাতিক সাক্ষরতা দিবস : মাদারগঞ্জে শোভাযাত্রা আলোচনা সভা নকলায় দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আগুন, ততক্ষণে পুড়ে ছাই সবকিছু শেরপুরে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন ৩৫ বিজিবির অভিযান : ভারতীয় মদ, কসমেটিকস পণ্য উদ্ধার একদিকে নদীভাঙন প্রতিরোধ : অন্যদিকে ড্রেজার বসিয়ে বালু লুট : এলাকাবাসীর চরম ক্ষোভ মাদারগঞ্জে ১২৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত পাঠদান

বশেফমুবিপ্রবিতে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত

বক্তব্য রাখেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. এ এইচ এম মাহবুবুর রহমান। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় জামালপুরের উদ্যোগে শিক্ষার্থীদের মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৬ অক্টোবর বেলা ১১টায় জামালপুরে বিশ্ববিদ্যালয়টির অস্থায়ী ক্যাম্পাস বঙ্গবন্ধু আইডিয়াল স্কুলে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান ও সহকারী প্রক্টর সহকারী অধ্যাপক ড. এ এইচ এম মাহবুবুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জামালপুরের পুলিশ সুপার মো. দেলোয়ার হোসেন। আলোচনা অনুষ্ঠানের সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের প্রভাষক হুমায়ুন কবির।

পুলিশ সুপার মো. দেলোয়ার হোসেন শিক্ষার্থীদের উদ্দেশে মাদকের ভয়াবহতা, কুফল এবং সামাজিক জীবনে মাদকের নেতিবাচক প্রভাব সম্পর্কে আলোচনা করেন। বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান ড. এ এইচ এম মাহবুবুর রহমান বলেন, মাদক ব্যক্তি, পরিবার, সমাজ, জাতি তথা দেশকে ধ্বংস করে দিতে পারে। তাই মাদকের ছোবল থেকে মুক্তি পেতে হলে পিতা-মাতাকে সন্তানের প্রতি আরো দায়িত্বশীল এবং সচেতন হতে হবে।

আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিএসই বিভাগের চেয়ারম্যান ও সহকারী প্রক্টর সহকারী অধ্যাপক ড. মাহমুদুল আলম, গণিত বিভাগের চেয়ারম্যান ও সহকারী প্রক্টর সহকারী অধ্যাপক ড. মুহম্মদ শাহজালাল, সমাজকর্ম বিভাগের প্রভাষক ড. আল মামুন সরকার প্রমুখ।

বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা এ আলোচনা সভায় অংশ নেন। আলোচনা সভা শেষে অনুষ্ঠানের সভাপতি ড. এ এইচ এম মাহবুবুর রহমান শিক্ষার্থীদের মাদকবিরোধী শপথবাক্য পাঠ করান।

আপলোডকারীর তথ্য

কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

বশেফমুবিপ্রবিতে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেট সময় ০৭:৫১:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০১৯