ঢাকা ০৯:২২ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ১৩ জুন শনিবার কক্সবাজার সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে মেক্সিকোর শুভ সূচনা সরকার জ্ঞানভিত্তিক প্রজন্ম গড়াকে গুরুত্ব দিচ্ছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন এটি কোনো দল বা গোষ্ঠীর বাজেট নয়, দেশের সব মানুষের জন্য : অর্থমন্ত্রী এই বাজেট গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অভিযাত্রা : মাহদী আমিন বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট: লক্ষ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও কর্মসংস্থান বাহাদুরাবাদে গ্রাম আদালত বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত ​ বকশীগঞ্জ সীমান্তের শূন্যরেখা থেকে আটক সেই ব্যক্তিকে পরিবারের কাছে হস্তান্তর

বকশীগঞ্জে দুস্থ, প্রতিবন্ধী কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন

প্রতিবন্ধী শিশুদের সাথে মতবিনিময় করেন সংসদ সদস্য আবুল কালাম আজাদ। ছবি : বাংলারচিঠিডটকম

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ পৌর এলাকায় অবস্থিত সততা জনকল্যাণ সংস্থা কর্তৃক পরিচালিত দুস্থ, প্রতিবন্ধী কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণ কেন্দ্র ২৬ সেপ্টেম্বর বিকালে পরিদর্শন করা হয়েছে।

পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ ওই প্রতিষ্ঠানে সরেজমিনে পরিদর্শন করেন এবং প্রতিবন্ধীদের সাথে মতবিনিময় করেন। একই সঙ্গে তিনি ওই প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সাথেও মতবিনিময় করেন।

এ সময় বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আ স ম জামশেদ খোন্দকার, বকশীগঞ্জ পৌরসভার মেয়র নজরুল ইসলাম সওদাগর, বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হযরত আলী, আওয়ামী লীগের উপদেষ্টা নুরুল আমিন ফোরকান, মুক্তিযোদ্ধা আফসার আলী, সততা জনকল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক খায়রুল ইসলামসহ শিক্ষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংসদ সদস্য আবুল কালাম আজাদ এ সময় প্রতিবন্ধীদের খোঁজ খবর নেন এবং তাদের পড়াশুনার কারিকুলাম ও পাঠদান বিষয়ে আলোচনা করেন।

সততা জনকল্যাণ সংস্থা কর্তৃক পরিচালিত বিদ্যালয় ও প্রশিক্ষণ কেন্দ্রটিতে স্থানীয় বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্র-ছাত্রীদের জন্য বিশেষ শিক্ষা কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। এখানে প্রশিক্ষণ নিয়ে এক সময় সকল দুস্থ, প্রতিবন্ধীরা শিক্ষা ও কর্মসংস্থানের মাধ্যমে স্বাবলম্বী হয়ে গড়ে উঠবে।

তবে সরকারি সহযোগিতা পেলে এই প্রশিক্ষণ কেন্দ্রটি আরো এগিয়ে যাবে মনে করেন স্থানীয়রা।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদারগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু

বকশীগঞ্জে দুস্থ, প্রতিবন্ধী কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন

আপডেট সময় ০৬:৩২:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০১৯