ঢাকা ১২:২০ পূর্বাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নকলায় নির্ধারিত দামে সার বিক্রির নির্দেশ উপ-পরিচালকের আন্তর্জাতিক সাক্ষরতা দিবস : মাদারগঞ্জে শোভাযাত্রা আলোচনা সভা নকলায় দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আগুন, ততক্ষণে পুড়ে ছাই সবকিছু শেরপুরে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন ৩৫ বিজিবির অভিযান : ভারতীয় মদ, কসমেটিকস পণ্য উদ্ধার একদিকে নদীভাঙন প্রতিরোধ : অন্যদিকে ড্রেজার বসিয়ে বালু লুট : এলাকাবাসীর চরম ক্ষোভ মাদারগঞ্জে ১২৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত পাঠদান বকশীগঞ্জে বৃদ্ধা নুরেদার ঘর পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা সড়ক দুর্ঘটনায় ওমর সানি নিহত বিএনপিনেতা শাহ্ মাসুদের গণসংযোগ, লিফলেট বিতরণ

সংগীতশিল্পী এন্ড্রু কিশোরের শরীরে ক্যান্সার ধরা পড়েছে

সংগীতশিল্পী এন্ড্রু কিশোর

সংগীতশিল্পী এন্ড্রু কিশোর

বাংলারচিঠিডটকম ডেস্ক : সংগীতশিল্পী এন্ড্রু কিশোরের শরীরে ক্যান্সার ধরা পড়েছে। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ২১ সেপ্টেম্বর তাঁর ক্যান্সারের চিকিৎসা শুরু হয়েছে । চিকিৎসার প্রথম ধাপে তাঁকে কেমোথেরাপি দেওয়া হচ্ছে। সংগীতশিল্পী জাহাঙ্গীর সাঈদ বিষয়টি নিশ্চিত করেছেন।

চিত্রনায়ক ওমর সানীও সিঙ্গাপুরে অবস্থান করছেন। ২২ সেপ্টেম্বর সকালে তিনি ফেসবুকে এন্ড্রু কিশোরের সঙ্গে কয়েকটি ছবি শেয়ার করেছেন। তিনি লিখেছেন, ‘সিঙ্গাপুরে আসলাম দাদার সঙ্গে দেখা হবে না? এন্ড্রু কিশোর অনেক কথা বললেন। তাঁর কেমো শুরু হয়েছে। ১৮টা লাগবে আর সময় লাগবে তিন মাস। সুস্থ হয়ে আমাদের মাঝে আসুন দাদা।’

চলতি মাসের ৯ তারিখে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছাড়েন এন্ড্রু কিশোর। এ সময় সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী এবং আরেকজন সংগীতশিল্পী জাহাঙ্গীর সাঈদ। জাহাঙ্গীর সাঈদ ঢাকায় ফিরেছেন। এন্ড্রু কিশোরের কিডনি ও হরমোনজনিত সমস্যা ছিল। এ কারণে তাঁর ওজন হ্রাসসহ বিভিন্ন শারীরিক সমস্যা দেখা দেয়। এড্রেনাল গ্লান্ড বড় হয়ে গেছে। পাশাপাশি তাঁর আরেকটি সমস্যা হলো জ্বর। প্রতিদিন তাঁর জ্বর আসছে। এসব নিয়ে চিকিৎসকেরা চিন্তিত ছিলেন। কেন এভাবে জ্বর আসছে, তার সমাধান খুঁজছেন চিকিৎসকেরা। এ ছাড়া তাঁর শরীরের কিছু নমুনা বায়োপসির জন্য পাঠানো হয় ল্যাবে। সে প্রতিবেদনের ভিত্তিতে চিকিৎসকেরা নিশ্চিত হয়েছেন এন্ড্রু কিশোর ক্যান্সারে ভুগছেন। এখন তাঁর চিকিৎসা শুরু হয়েছে।

সিঙ্গাপুরে যাওয়ার আগে ৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে এন্ড্রু কিশোরকে আমন্ত্রণ জানান। এ সময় তিনি এন্ড্রু কিশোরের শারীরিক সমস্যার খোঁজ নেন এবং তাঁর হাতে ১০ লাখ টাকার চেক তুলে দেন। জানা গেছে ইতিমধ্যে একটি বেসরকারি চ্যানেলের কর্তৃপক্ষ শিল্পীর চিকিৎসায় সহায়তায় আরও ১০ লাখ টাকা দিয়েছে।

আপলোডকারীর তথ্য

নকলায় নির্ধারিত দামে সার বিক্রির নির্দেশ উপ-পরিচালকের

সংগীতশিল্পী এন্ড্রু কিশোরের শরীরে ক্যান্সার ধরা পড়েছে

আপডেট সময় ০২:৪৭:৪৩ অপরাহ্ন, রবিবার, ২২ সেপ্টেম্বর ২০১৯