ঢাকা ১২:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে বিএনপির প্রতিবাদ মিছিল আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে মাদারগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল জামালপুরে দুর্নীতি প্রতিরোধে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত বকশীগঞ্জে কুঁড়ি বিলে লাল শাপলা ফুলের সমাহার, আনন্দে মাতোয়ারা দর্শনার্থীরা বকশীগঞ্জে ১৫ বস্তা সার জব্দ জামালপুর জেলা যুবদলের প্রতিবাদ মিছিল জামালপুরে খবরের কাগজ বন্ধুজনের সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে ৩০০ পরিবার পেল জাকাত ফাউন্ডেশন অব আমেরিকার খাদ্য সহায়তা নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে বিএনপির বিক্ষোভ মিছিল শেরপুরে জাতীয়তাবাদী সমবায় দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

বিশ্বের সর্ববৃহৎ টি-শার্ট সেলাই করে গিনেস রেকর্ড করবে বাংলাদেশ

বাংলারচিঠিডটকম ডেস্ক : আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)-র প্রতিষ্ঠার শতবর্ষ পালন উপলক্ষে গিনেস রেকর্ড ভাঙতে বাংলাদেশ বিশ্বের সর্ববৃহৎ টি-শার্ট সেলাইয়ের পরিকল্পনা গ্রহণ করেছে।

বিশ্বের দ্বিতীয় বৃহত্তম রপ্তানিকারক বাংলাদেশ পোশাক শিল্পকে তুলে ধরার জন্য বাংলাদেশ গার্মেন্ট প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতিকে (বিজিএমইএ) সূতি কাপড়ের এই টি-শার্ট সেলাইয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

বিজিএমইএ’র সভাপতি ড. রুবানা হক জানান, আইএলও-এর প্রস্তাব পাওয়ার ব্যাপারে তারা প্রক্রিয়া শুরু করেছেন। খবর বাসসের।

তিনি বলেন, ভারতের মুম্বাইয়ের প্লাস্টইন্ডিয়া ফাউন্ডেশনের রেকর্ড ডিঙ্গিয়ে বাংলাদেশ নতুন রেকর্ড করতে যাচ্ছে। এই প্রতিষ্ঠানটি ২০১৮ সালের ৫ জানুয়ারি ৯৬.৮৬ মিটার (৩১৭.৭৮ ফুট) দীর্ঘ ও ৬৯.৭৭ মিটার (২২৮.৯০ ফুট) প্রশস্থের সর্ববৃহৎ টি-শার্ট সেলাই করে গিনেস রেকর্ড করে।

বিজিএমইএ পরিচালক (শ্রম) রেজওয়ান সেলিম আজ এই সংবাদ সংস্থাকে জানান, ‘সূতি বস্ত্র ব্যবহার করে ৩৫০ ফুট দৈর্ঘের এবং ২৫০ ফুট প্রস্থের টি-মার্ট সেলাইয়ের দায়িত্বভার পেয়েছে পলমল। এটি হবে ভারতের তৈরি টি-শার্টের চেয়ে এক সাইজ বড়।’

তিনি আরো বলেন, বাংলাদেশের পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠান পলমল এই টি-শার্ট সেলাইয়ের খরচ বহন করবে। এ উপলক্ষে আইএলও আয়োজিত বিশাল অনুষ্ঠান ২২ অথবা ২৪ অথবা ২৮ নভেম্বর বাংলাদেশে অনুষ্ঠিত হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আইএলও সভাপতি এ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।

বিবিসি, সিএনএন, রয়টার্স, আল জাজিরাসহ বিভিন্ন বিশ্বখ্যাত গণমাধ্যম এই অনুষ্ঠান সম্প্রচার করবে বলে জানান বিজিএমইএ পরিচালক। সূত্র : বাসস

আপলোডকারীর তথ্য

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে বিএনপির প্রতিবাদ মিছিল

বিশ্বের সর্ববৃহৎ টি-শার্ট সেলাই করে গিনেস রেকর্ড করবে বাংলাদেশ

আপডেট সময় ০৮:০০:০৯ অপরাহ্ন, শনিবার, ৭ সেপ্টেম্বর ২০১৯