ঢাকা ০৭:৪০ অপরাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিজিবির অভিযান : দেওয়ানগঞ্জে ভারতীয় মদ উদ্ধার সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিন আর নেই ইসলামপুরে যুবদল নেতাকে মামলায় ফাঁসানোর প্রতিবাদে মানববন্ধন মাদারগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপিত গ্যাস পুড়ছে দিনে প্রায় ৩ কোটি টাকার, উৎপাদনের খবর নেই যমুনায় ‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে : প্রধানমন্ত্রী শিল্পায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধিকে টেকসই করতে উৎপাদনশীলতা বৃদ্ধির কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী ক্ষুদ্র উদ্যোক্তাদের সক্ষমতা বাড়িয়ে উৎপাদন বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির জামালপুরে রেমিট্যান্স ব্যবস্থাপনা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ উদ্বোধন

সরিষাবাড়ীতে শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও চলচ্চিত্র প্রদর্শনী

শোক দিবস উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন তথ্য প্রতিমন্ত্রী মো. মুরাদ হাসান। ছবি : বাংলারচিঠিডটকম

মমিনুল ইসলাম কিসমত, সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী ও শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। ৩১ আগস্ট দুপুরে সালেমা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয়ের মাঠে আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় তথ্য প্রতিমন্ত্রী চিকিৎসক মো. মুরাদ হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, জাতির পিতার আদর্শ বুকে ধারণ করতে হবে তোমাদের। বঙ্গবন্ধুর জীবনী পড়তে হবে বেশি করে। তিনি কিভাবে সাহসিকতার সাথে নেতৃত্ব দিয়েছেন তা জানতে হবে নতুন প্রজন্মকে। আগামী দিনে দেশকে এগিয়ে নিতে হবে তোমাদের। সকল ভয়কে জয় করে এগিয়ে যেতে হবে আমাদের।

প্রতিমন্ত্রী আরো বলেন, বঙ্গবন্ধুর রক্ত দিয়ে এই সৃষ্ট বাংলাদেশ। ৩০ লক্ষ শহীদের এক সাগর রক্তের বিনিময়ে এই বাংলাদেশ। এ দেশ কারও দয়ার দান নয়, কারও করুনায় আমরা অর্জন করি নাই।

জিয়াউর রহমান রাজনৈতিক দল নামে একাত্তরের যুদ্ধ পরাজিত দালাল ও পাকিস্তানি সমর্থক করে তাদের নিয়ে বিএনপি নামক সংগঠন জন্ম দিয়েছিলো। জিয়াউর রহমান বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা দখল করে হ্যাঁ না ভোট দিয়ে এ দেশের রাষ্ট্রপতির পদকে কলঙ্কিত করেছিলো বলেও তিনি বক্তব্য রাখেন।

সালেমা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি মোস্তাফিজুর রহমান শাহজাদার সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশা, সহসভাপতি মুক্তিযোদ্ধা এম এ লতিফ, যুগ্মসম্পাদক আব্দুল গণি, সরিষাবাড়ী পৌরসভার মেয়র রুকনুজ্জামান রোকন, উপজেলা যুবলীগের সভাপতি এ কে এম আশরাফুল ইসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ওয়াজিদা পারভীন প্রমুখ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিজিবির অভিযান : দেওয়ানগঞ্জে ভারতীয় মদ উদ্ধার

সরিষাবাড়ীতে শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও চলচ্চিত্র প্রদর্শনী

আপডেট সময় ১১:০০:৪৪ অপরাহ্ন, শনিবার, ৩১ অগাস্ট ২০১৯