ঢাকা ১০:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর দুর্যোগ ব্যবস্থাপনায় সক্ষমতা বৃদ্ধি করতে গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হবে : আসাদুল হাবিব দুলু স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে জার্মান রাষ্ট্রদূতের সাক্ষাৎ আয়কর রসিদেই জানানো হবে করের টাকা কোথায় ব্যয় হচ্ছে : তিতুমীর বাংলাদেশ, বাংলাদেশের সংবিধানের ভিত্তিতেই পরিচালিত হবে : ওয়ারেছ আলী মামুন দেশের ইতিহাসে তারেক জিয়া এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন : প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান সাড়ে ৪ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা  স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার রায়ে তিন আসামিকে মৃত্যুদণ্ড সাংবাদিকতার জন্য সুস্পষ্ট নীতিমালা প্রয়োজন : উপদেষ্টা ডা. জাহেদ জামালপুরে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর প্রশিক্ষণ কার্যক্রমের কনসালটেশন সেসন অনুষ্ঠিত

তুলশীরচরে বঙ্গবন্ধু স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত

আলোচনা সভায় বক্তব্য রাখেন সংসদ সদস্য মো. মোজাফফর হোসেন। ছবি : বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুর সদর উপজেলার তুলশীরচর ইউনিয়নে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৩১ আগস্ট বিকেলে তুলশীরচর ইউনিয়নের টিকরাকান্দিতে সদর উপজেলা ও তুলশীরচর ইউনিয়ন আওয়ামী লীগ এ অনুষ্ঠানের আয়োজন করে।

জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আব্দুল আওয়ালের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর আসনের সংসদ সদস্য প্রকৌশলী মো. মোজাফফর হোসেন।

সংসদ সদস্য মো. মোজাফফর হোসেন বলেন, জাতির পিতার জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো না। জাতির পিতা বঙ্গবন্ধুর জন্ম হয়েছিলো বলেই আজ একটি আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। ষড়যন্ত্রকারীরা বঙ্গবন্ধুসহ তার পরিবারকে সেদিন হত্যা করেই ক্ষান্ত হয়নি। তারা এখনও বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে। তাই সকলের উদ্দেশ্যে বলছি আগামী দিনে বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারন করে নেতাকর্মীদের একসাথে কাজ করতে হবে।

আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউপি চেয়ারম্যান মো. শহীদুল্লাহ ও সাধারণ সম্পাদক আইনজীবী হাফিজুর রহমান স্বপন, যুগ্মসাধারণ সম্পাদক হযরত আলী রিপন, তুলশীরচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. সোলাইমান হোসেন ও সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম লিটন, লক্ষ্মীরচর ইউপি চেয়ারম্যান আফজাল হোসেন বিদ্যুৎ প্রমুখ।

আলোচনা সভা শেষে জাতির পিতা বঙ্গবন্ধুর ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বিশেষ দোয়া করা হয়।

শোক দিবসের আলোচনা সভায় আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর

তুলশীরচরে বঙ্গবন্ধু স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেট সময় ০৮:৪০:০৭ অপরাহ্ন, শনিবার, ৩১ অগাস্ট ২০১৯