ঢাকা ০৮:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচন করতে আগ্রহী হুরুল আমিন মিলন ১৬ মার্চ খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সাংবাদিকদের পেশাগত সুরক্ষা নিশ্চিতে রোডম্যাপ তৈরি করা হচ্ছে : তথ্যমন্ত্রী ইসলামপুরে বাজার উন্নয়ন নির্মাণ কাজে বাঁধায় হতাশ ব্যবসায়ীরা বকশীগঞ্জে অটোরিকশাভ্যান চুরি ছিনতাইয়ের প্রতিবাদে মানববন্ধন হাতীভাঙ্গা ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ সাজেদা ফাউন্ডেশনের উদ্যোগে বকশীগঞ্জে ঈদ ফুড প্যাকেজ বিতরণ জামালপুর জেলা প্রেসক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মাদারগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি শুরু জামালপুরে সৈনিক সংস্থার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বকশীগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে বীজতলা বিতরণ

কৃষকের মাঝে বিভিন্ন জাতের রোপা আমন ধানের বীজতলা বিতরণ করা হয়। ছবি : বাংলারচিঠিডটকম

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্ত ৬০ জন কৃষকের মাঝে বিভিন্ন জাতের রোপা আমন ধানের বীজতলা (চারা) বিতরণ করা হয়েছে। ২৭ আগস্ট দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে নিলক্ষিয়া ইউনিয়নের জানকিপুর বাঁশকান্দা গ্রামে কমিউনিটি বীজতলা বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেওয়ান মোহাম্মদ তাজুল ইসলাম।

বীজতলা বিতরণের সময় উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা আক্তার স্মৃতি, নিলক্ষিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম সাত্তার, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আলমগীর আজাদ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. মাজেদুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অনুপ সিংহ প্রমুখ উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলা কৃষি সম্প্রসারণ দপ্তর বকশীগঞ্জ উপজেলার সাতটি ইউনিয়নের ৬০০ জন কৃষককে বীজতলা বিতরণের জন্য বীজতলা রোপণ করেছেন। বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে এসব বীজতলা বিতরণ করা হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচন করতে আগ্রহী হুরুল আমিন মিলন

বকশীগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে বীজতলা বিতরণ

আপডেট সময় ০৮:১৭:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অগাস্ট ২০১৯