ঢাকা ১২:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত জামালপুরে প্রয়াত বিএনপি নেতা সাইদুর রহমান খোকা স্মরণে দোয়া মাহফিল গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার রায়ে ইউপি সদস্যসহ ৭ জনকে মৃত্যুদন্ড বকশীগঞ্জে অপপ্রচার রোধে আলোচনা সভা অনুষ্ঠিত সরিষাবাড়ীতে মৃত দুই গ্রাহকের নমিনির হাতে বীমা দাবির চেক হস্তান্তর মাদারগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত সরিষাবাড়ীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত উদ্ধার হলো খাস জমি, বন্ধ রাস্তা খুলে দেওয়ায় স্বস্তি নকলায় মাদক, দুর্নীতি ও বাল্যবিবাহ বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী

বকশীগঞ্জ সরকারি কিয়ামত উল্লাহ কলেজের অধ্যক্ষ ইদ্রিস আলীকে বদলি

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সরকারি কিয়ামত উল্লাহ কলেজের অধ্যক্ষ মো. ইদ্রিস আলীকে বদলি করা হয়েছে। গত ১ আগস্ট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের সরকারি কলেজ-২ শাখার উপসচিব ড. শ্রীকান্ত কুমার চন্দ সাক্ষরিত এক আদেশে তাকে বদলি করা হয়। আদেশে তাকে ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার শহীদ স্মৃতি সরকারি কলেজে অধ্যক্ষ হিসেবে বদলি করা হয়।

তবে তাকে কি কারণে বদলি করা হয়েছে তা জানা না গেলেও ধারণা করা হচ্ছে ছাত্রলীগের সাথে দ্বন্দ্বের কারণেই তাকে বদলি করা হয়েছে।

এদিকে অধ্যক্ষ মো. ইদ্রিস আলীর বদলির খবরে আনন্দ বিরাজ করছে উপজেলা ছাত্রলীগ ও কলেজ ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে। তারা অধ্যক্ষের বদলিকে স্বাগত জানিয়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছিুক একাধিক ছাত্রলীগ নেতা জানান, গত বছরের জুলাই মাসে অধ্যক্ষ হিসেবে বকশীগঞ্জ সরকারি কিয়ামত উল্লাহ কলেজে যোগদান করেন ১৪তম বিসিএস শিক্ষা ক্যাডারের কর্মকর্তা মো. ইদ্রিস আলী। তিনি যোগদানের পর থেকেই ছাত্রলীগের বিরুদ্ধে বিষোদগার, ষড়যন্ত্র, ছাত্রলীগের বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজি মামলা, শিক্ষক-কর্মচারীদের সাথে দ্বন্দ্ব, কর্মচারীদের সাথে রূঢ় আচরণ করাসহ নানা ধরনের বিতর্কিত কর্মকান্ডে জড়িয়ে পড়েন।

ছাত্রলীগের নেতাকর্মীরা দীর্ঘদিন থেকে এই অধ্যক্ষের অপসারণ দাবি করে আসছিল। অবশেষে তিনি বদলি হওয়ায় ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে স্বস্তি বিরাজ করছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

বকশীগঞ্জ সরকারি কিয়ামত উল্লাহ কলেজের অধ্যক্ষ ইদ্রিস আলীকে বদলি

আপডেট সময় ০৮:০৩:০৮ অপরাহ্ন, শনিবার, ৩ অগাস্ট ২০১৯