ঢাকা ০৭:৩৩ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যমুনায় বালু উত্তোলন নিয়ে সরিষাবাড়ীতে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১০ গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে : স্বরাষ্ট্রমন্ত্রী ইসলামপুর উপজেলা সমিতি ঢাকার উদ্যোগে বৃক্ষরোপণ মাদারগঞ্জে ডোবায় পড়ে ১০ মাসের শিশুর মৃত্যু দলের নাম ভাঙিয়ে নৈরাজ্যকারীদের বিএনপিতে ঠাঁই নেই : শামীম তালুকদার জামালপুরে জাতীয় যুবশক্তির সমন্বয় সভা অনুষ্ঠিত সরিষাবাড়ীতে দুই শিশুকে বলাৎকারের অভিযোগে থানায় মামলা ইসলামপুর হবে আগামী প্রজন্মের সেরা বাসস্থান : সুলতান মাহমুদ বাবু যুব সমাজকে ক্রীড়ামুখী করতে কাজ করছে বিএনপি সরকার : শামীম তালুকদার দেশকে স্বনির্ভর করা বর্তমান সরকারের অঙ্গীকার : পানিসম্পদ মন্ত্রী

সরিষাবাড়ীতে বন্যার পানিতে ডুবে প্রতিবন্ধী শিশুর মৃত্যু

মমিনুল ইসলাম কিসমত, সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় বন্যার পানিতে ডুবে সুমো আক্তার (৪) নামে এক শারীরিক প্রতিবন্ধী শিশুর মৃত্যু হয়েছে। ২৮ জুলাই দুপুরে উপজেলার আওনা ইউনিয়নের বাটিকামারি গ্রামে এ ঘটনা ঘটে। সুমো আক্তার বাটিকামারি গ্রামের তৈরিপোশাককর্মী মজনু মিয়ার মেয়ে।

শিশুটির পারিবারিক সূত্রে জানা যায়, সুমো আক্তার ২৮ জুলাই দুপুরে বাড়ির চারপাশে থৈ থৈ বন্যায় পানিবন্দি বসতঘরের উঠানে খেলছিল। এ সময় পরিবারের সদস্যদের অগোচরে পানিতে পড়ে ডুবে যায় সে। হঠাৎ সুমো আক্তারকে উঠানে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা তাকে খুঁজতে থাকেন। পরে খোঁজার একপর্যায়ে বাড়ির পাশে বন্যার পানিতে ভাসতে দেখে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

এ ব্যাপারে আওনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেলাল হোসেন বাংলারচিঠিডটকমকে বলেন, বাটিকামারী গ্রামের মজনু মিয়ার চার বছরের শারীরিক প্রতিবন্ধী মেয়ে সুমো আক্তার বন্যার পানিতে ডুবে মারা গেছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যমুনায় বালু উত্তোলন নিয়ে সরিষাবাড়ীতে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১০

সরিষাবাড়ীতে বন্যার পানিতে ডুবে প্রতিবন্ধী শিশুর মৃত্যু

আপডেট সময় ০৮:২৬:২৫ অপরাহ্ন, রবিবার, ২৮ জুলাই ২০১৯