ঢাকা ০৭:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জনজীবনে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের অগ্রাধিকার : প্রধানমন্ত্রী রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে পদক্ষেপ নিয়েছে সরকার : আইনমন্ত্রী স্বাধীনতা পুরস্কার হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী ২৫ ভরি স্বর্ণালঙ্কারসহ প্রতারক কন্টেন্ট ক্রিয়েটর মনির গ্রেপ্তার মুন মেমোরিয়ালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা বকশীগঞ্জের কৃষকেরা বিনামূল্যে পেল বীজ সার গণপরিবহনে যাত্রীবান্ধব সেবার দাবিতে সনাকের মানববন্ধন শেরপুরে ১ লাখ ৬১ হাজার শিশুকে হামের টিকা দেওয়া হবে টাইমের ২০২৬ সালের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় তারেক রহমান আগামী দুই মাসেও জ্বালানি তেলের সমস্যা হবে না : জ্বালানি মুখপাত্র

জনসংখ্যা নিয়ন্ত্রণে শ্রেষ্ঠ সম্মাননা স্মারক পেল জামালপুর সদর উপজেলা পরিষদ

সম্মাননা স্মারক গ্রহণ করেন মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা ইয়াসমিন লিটা। ছবি : বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জনসংখ্যা নিয়ন্ত্রণে জামালপুর সদর উপজেলা পরিষদ বিশেষ ভূমিকা রাখায় বিশ্ব জনসংখ্যা দিবস-২০১৯ উপলক্ষে ময়মনসিংহ বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা পরিষদ হিসেবে জামালপুর সদর উপজেলা পরিষদ মনোনীত হয়েছে। এ উপলক্ষে ১১ জুলাই সকালে ময়মনসিংহ টাউন হল মোড় এলাকায় তারেক একাডেমি মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ বিভাগের পরিবার-পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ আবদুল আউয়াল। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মাহমুদ হাসান, ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি নিবাস চন্দ্র মাঝি, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহম্মদ আনোয়ার হোসেন, জেলা প্রশাসক মো. মিজানুর রহমান ও ময়মনসিংহ স্বাস্থ্য বিভাগের পরিচালক আবুল কাসেম প্রমুখ।

আলোচনা শেষে শ্রেষ্ঠ উপজেলা পরিষদ সম্মাননা স্মারক দেওয়া হয়। সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদের কাছ থেকে জামালপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন’র পক্ষে সম্মাননা স্মারক গ্রহণ করেন জামালপুর সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা ইয়াসমিন লিটা।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জনজীবনে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

জনসংখ্যা নিয়ন্ত্রণে শ্রেষ্ঠ সম্মাননা স্মারক পেল জামালপুর সদর উপজেলা পরিষদ

আপডেট সময় ০৪:৩৫:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুলাই ২০১৯