ঢাকা ০১:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী বকশীগঞ্জে বিদ্যুৎ স্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু নকলায় পাখি শিকার বন্ধে বিশেষ অভিযান নকলায় নির্ধারিত দামে সার বিক্রির নির্দেশ উপ-পরিচালকের আন্তর্জাতিক সাক্ষরতা দিবস : মাদারগঞ্জে শোভাযাত্রা আলোচনা সভা নকলায় দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আগুন, ততক্ষণে পুড়ে ছাই সবকিছু শেরপুরে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন ৩৫ বিজিবির অভিযান : ভারতীয় মদ, কসমেটিকস পণ্য উদ্ধার একদিকে নদীভাঙন প্রতিরোধ : অন্যদিকে ড্রেজার বসিয়ে বালু লুট : এলাকাবাসীর চরম ক্ষোভ মাদারগঞ্জে ১২৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত পাঠদান

জামালপুর জেলা ছাত্রলীগের ধর্ম বিষয়ক সম্পাদক রাকিবকে সাময়িক বহিষ্কার

সাময়িক বহিষ্কৃত জামালপুর জেলা ছাত্রলীগের ধর্মবিষয়ক সম্পাদক মো. রাকিব হাসান খান। ছবি : বাংলারচিঠিডটকম

জ্যেষ্ঠ প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

কালের কণ্ঠের জামালপুর প্রতিনিধি ও বাংলারচিঠিডটকমের নির্বাহী সম্পাদক মোস্তফা মনজুকে নির্যাতন মামলার অন্যতম আসামি জামালপুর জেলা ছাত্রলীগের ধর্ম বিষয়ক সম্পাদক মো. রাকিব হাসান খানকে সাময়িক বহিষ্কার করেছে জেলা ছাত্রলীগ। দলীয় শৃংখলা ভঙ্গের অভিযোগে তাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে বলে ১৯ জুন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ।

জেলা ছাত্রলীগের সভাপতি নিহাদুল আলম নিহাদ ও সাধারণ সম্পাদক মাকসুদ বিন জালাল প্লাবন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১৮ জুন দলের এক জরুরি সভার সিদ্ধান্ত মোতাবেক দলীয় শৃংখলা ভঙ্গের অভিযোগে জামালপুর জেলা ছাত্রলীগের ধর্ম বিষয়ক সম্পাদক মো. রাকিব হাসান খানকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সাথে তাকে আগামী সাতদিনের মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে।

প্রসঙ্গত, কালের কণ্ঠের জামালপুর প্রতিনিধি মোস্তফা মনজুকে নির্যাতন মামলার নয়জন আসামির মধ্যে প্রধান আসামি স্ট্যাম্পভেন্ডার ও জামালপুর পৌরসভার কাউন্সিলর হাসানুজ্জামান খান রুনুসহ আটজন আসামি জেলা কারাগারে আটক রয়েছেন। ওই মামলার পাঁচ নম্বর আসামি ছাত্রলীগনেতা মো. রাকিব হাসান খান পৌর কাউন্সিলর হাসানুজ্জামান খান রুনুর ছেলে। রাকিব পলাতক রয়েছেন। মোস্তফা মনজুকে নির্যাতনের ঘটনায় আন্দোলনরত জামালপুর প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও জেলায় কর্মরত সাংবাদিকরা মো. রাকিব হাসান খানকে গ্রেপ্তার এবং তার দলীয় পদ থেকে বহিষ্কারের দাবি জানিয়ে আসছিলেন।

আপলোডকারীর তথ্য

কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

জামালপুর জেলা ছাত্রলীগের ধর্ম বিষয়ক সম্পাদক রাকিবকে সাময়িক বহিষ্কার

আপডেট সময় ০৫:০৪:১৬ অপরাহ্ন, বুধবার, ১৯ জুন ২০১৯