ঢাকা ০৪:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জনজীবনে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের অগ্রাধিকার : প্রধানমন্ত্রী রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে পদক্ষেপ নিয়েছে সরকার : আইনমন্ত্রী স্বাধীনতা পুরস্কার হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী ২৫ ভরি স্বর্ণালঙ্কারসহ প্রতারক কন্টেন্ট ক্রিয়েটর মনির গ্রেপ্তার মুন মেমোরিয়ালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা বকশীগঞ্জের কৃষকেরা বিনামূল্যে পেল বীজ সার গণপরিবহনে যাত্রীবান্ধব সেবার দাবিতে সনাকের মানববন্ধন শেরপুরে ১ লাখ ৬১ হাজার শিশুকে হামের টিকা দেওয়া হবে টাইমের ২০২৬ সালের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় তারেক রহমান আগামী দুই মাসেও জ্বালানি তেলের সমস্যা হবে না : জ্বালানি মুখপাত্র

জামালপুরে বিশ্ব খরা ও মরুকরণ প্রতিরোধ দিবস উদযাপিত

বিশ্ব খরা ও মরুকরণ প্রতিরোধ দিবস উপলক্ষে জামালপুরে টিআইবির মানববন্ধন। ছবি : বাংলারচিঠিডটকম

জ্যেষ্ঠ প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

১৭ জুন বিশ্ব খরা ও মরুকরণ প্রতিরোধ দিবস উদযাপন উপলক্ষে জামালপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে টিআইবি ও সচেতন নাগরিক কমিটি-সনাক জামালপুর জেলা শাখা। ১৭ জুন সকাল সাড়ে ১০টায় জামালপুর শহরের ফৌজদারী মোড়ে ব্রহ্মপুত্র নদের পাড়ে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

সচেতন নাগরিক কমিটি জেলা শাখার সভাপতি অধ্যাপক মীর আনসার আলীর সভাপতিত্বে ঘন্টাব্যাপী অনুষ্ঠিত এ মানববন্ধনে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা খন্দকার হাফিজুর রহমান বাদশা, জামালপুর পরিবেশ রক্ষা আন্দোলনের সভাপতি জাহাঙ্গীর সেলিম, সনাক সদস্য মনোয়ারা খানম, প্রভাষক এ কে এম আশরাফুজ্জামান স্বাধীন, ইয়েস সহ-দলনেতা সিরাজুল ইসলাম রনি, টিআইবির এলাকা ব্যবস্থাপক মো. আরিফ হোসেন প্রমুখ।

মানববন্ধনে বক্তারা খরা ও মরুকরণ প্রতিরোধে বেশি বেশি বৃক্ষরোপণ, অবিলম্বে ব্রহ্মপুত্র নদের পাড় ঘেষে বিভিন্ন দখলদারদের অবৈধ স্থাপনা উচ্ছেদ, ড্রেজিং করে ব্রহ্মপুত্র নদের নাব্যতা ফিরিয়ে আনা, বালু উত্তোলন ও বর্জ্য ফেলা বন্ধ করা এবং পরিবেশ বিপর্যয় রোধে আইন বাস্তবায়ন করাসহ সম্মিলিত সামাজিক আন্দোলন গড়ে তোলার আহবান জানান।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জনজীবনে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

জামালপুরে বিশ্ব খরা ও মরুকরণ প্রতিরোধ দিবস উদযাপিত

আপডেট সময় ০৭:০৭:২০ অপরাহ্ন, সোমবার, ১৭ জুন ২০১৯