ঢাকা ০২:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ আগামী ১ জুন শিশু রামিসা হত্যা মামলার বিচার শুরু : আইনমন্ত্রী ঘুষি মেরে অটোচালকের নাক ফাটিয়ে দিলেন ট্রাফিক পুলিশ বিধবা ইয়াসমিনকে ঘর নির্মাণ করে দিচ্ছে মাদারগঞ্জ উপজেলা যুবদল আইন সহায়তা ফাউন্ডেশনের বগারচর ইউনিয়ন শাখার কমিটি অনুমোদন বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী রামিসা হত্যা মামলার বিচার ৫ থেকে ৭ দিনের মধ্যেই সম্পন্ন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মাদরাসাশিক্ষার্থী কন্যাশিশু নিখোঁজ ঈদযাত্রায় রেলে বাড়তি চাপের মধ্যেও শিডিউল বিপর্যয়ের শঙ্কা নেই : রেলমন্ত্রী শেখ রবিউল আলম কিশোরীকে যৌন নিপীড়ন, কৃষক গ্রেপ্তার

মেলান্দহে প্রজন্ম-৯৭ এর পুনর্মিলনী

অনুষ্ঠানে গান পরিবেশন করে শিশুশিল্পী লিউনা তাসনীম সাম্য। ছবি : বাংলারচিঠিডটকম

মো. মুত্তাছিম বিল্লাহ্, মেলান্দহ (জামালপুর) সংবাদদাতা
বাংলারচিঠিডটকম

জামালপুরের মেলান্দহ উপজেলার ঐতিহ্যবাহী মাহমুদপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ১৯৯৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের উদ্যোগে ৬ থেকে ৮ জুন তিনদিনব্যাপী পুনর্মিলনী ও সাংস্কৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন বিদ্যালয়টির সাবেক প্রধান শিক্ষক জানাব মো. আব্দুল্লাহ্ মিয়া।

অনুষ্ঠানের প্রথমদিন মেলান্দহ উপজেলাব্যাপী মোটরসাইকেল শুভ যাত্রা করা হয়। দ্বিতীয়দিন আলোচনা ও প্রীতিভোজ এবং শেষদিন মনোজ্ঞ সংগীতানুষ্ঠানে অর্ধরাতব্যাপী গান গেয়ে দর্শক শ্রোতাদের মাতিয়ে রাখে জনপ্রিয় কণ্ঠশিল্পী ঐশি ও ফেসবুকসহ বিভিন্ন মিডিয়ায় আলোড়ন সৃষ্টিকারী শিশুশিল্পী লিউনা তাসনীম সাম্য।

অনুষ্ঠানে গান পরিবেশন করেন কণ্ঠশিল্পী ঐশী। ছবি : বাংলারচিঠিডটকম

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তামীম আল ইয়ামীন, মাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান মোহাম্মদ আলী জিন্নাহ, সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ মো. আবু সাইদ সাদা ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. হামিদুল হক।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রজন্ম-৯৭ ব্যাচের চিকিৎসক মো. মাসুদুর রহামন মাসুম ও সঞ্চালনা করেন অধ্যক্ষ মো. রফিকুল হাসান লুইস। সার্বিক সহযোগিতায় ছিলেন সবুজ, বিল্লাল, বজলু, সুমন, মিজান, রহিম, সাইফুল, সুজন, ডিপু ও গোপাল।

এছাড়াও অনুষ্ঠানে এসএসসি ব্যাচ ৯৭ সালের ৭৫ জন ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন। স্মৃতিচারণমূলক অলোচনা, ফটোসেশন, মজার আড্ডা, উন্নত মানের খাওয়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে তিনদিনব্যাপী পুনর্মিলনী অনুষ্ঠান শেষ হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

মেলান্দহে প্রজন্ম-৯৭ এর পুনর্মিলনী

আপডেট সময় ০১:৪৯:১৪ পূর্বাহ্ন, রবিবার, ৯ জুন ২০১৯