ঢাকা ১০:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘে অংশগ্রহণকারী প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী জামালপুরে সাংবাদিকদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা সমাপ্ত বকশীগঞ্জে মাটিকাটার অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা জামালপুরে জেলা শ্রমিকদলের বিক্ষোভ মিছিল, সমাবেশ অনুষ্ঠিত জামালপুর সরকারি জাহেদা সফির মহিলা কলেজের নবনির্মিত তিনটি ভবন উদ্বোধন দেওয়ানগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত জামালপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত জামালপুরে মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও প্রতিরোধে করণীয় আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে নাশকতা মামলায় সাবেক সংসদ সদস্যের পিএস গ্রেপ্তার

জামালপুরে শিশু কল্যাণ কমিটির সভা

সভায় বক্তব্য রাখেন সদর থানার ওসি সালেমুজ্জামান। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

উন্নয়ন সংঘের আইনের সংস্পর্শ ও সংঘাতে জড়িয়ে পড়া শিশুদের প্রাতিষ্ঠানিক দায়িত্ব উন্নয়ন (আইআইআরসিসিএল) প্রকল্পের আওতায় জামালপুর সদর থানায় প্রতিষ্ঠিত শিশু কল্যাণ ও নারী সহায়তা কেন্দ্রে ২১ মে শিশু কল্যাণ কমিটির সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেমুজ্জামান। সভাপতিত্ব করেন শিশু কল্যাণ কমিটির সভাপতি জামালপুর পৌরসভার প্যানেল মেয়র সায়মা হামজা সিমি।

শিশু কল্যাণ কমিটির সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন পুলিশ পরিদর্শক (তদন্ত) রাশেদুল হাসান, উন্নয়ন সংঘের মানবসম্পদ বিভাগের পরিচালক জাহাঙ্গীর সেলিম, অঞ্চল ব্যবস্থাপক মিনারা পারভীন, সমাজকর্মী আরজু মিয়া, কমিউিনিটি ভলেন্টিয়ার জিল্লুর রহমান, সাংবাদিক জাহিদ আনোয়ার জাকির, বিবাহ নিবন্ধক মো. আবু হানিফা আল মাসুম, নারীনেত্রী তাছলিমা চৌধুরী প্রমুখ।

সভায় জামালপুরসহ সারাদেশে চলমান শিশু ধর্ষণ, নির্যাতন, হত্যাসহ শিশুর ওপর পাশবিক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। প্রচলিত আইনের কার্যকর প্রয়োগসহ জনসচেতনতা সৃষ্টিতে বিভিন্ন সামাজিক কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেয়া হয়। এক্ষেত্রে আগামী শনিবার (২৫ মে) জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান এবং মানববন্ধন কর্মসূচি পালনের প্রস্তাব করা হয়।

কোনো শিশু আটক হয়ে থানায় আসার সাথে সাথে শিশু বিষয়ক পুলিশ কর্মকর্তা অবহিত হবেন এবং তার সুরক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহবান জানান বক্তারা। এছাড়া সদস্যরা শিশুবিয়ে প্রতিরোধসহ সকল প্রকার শিশু নির্যাতন রোধে শিশু কল্যাণ কমিটির মাধ্যমে সামাজিক আন্দোলন গড়ে তোলার অঙ্গীকার করেন। এ কাজে স্বেচ্ছাসেবক এবং যুব আইনজীবীরা ভূমিকা রাখবে বলে সভা সূত্র জানায়।

উল্লেখ যে, ইউরোপিয়ান ইউনিয়নের আর্থিক সহায়তায় অপরাজেয় বাংলাদেশের সাথে অংশীদারিত্বের ভিত্তিতে জামালপুরে উন্নয়ন সংঘ এই প্রকল্পটি বাস্তবায়ন করছে। ইতিমধ্যে এই প্রকল্পের আওতায় আইনের সাথে জড়িত হয়ে শতাধিক শিশু সুরক্ষিত হয়েছে। এক্ষেত্রে সদর থানা পুলিশ, প্রবেশন কর্মকর্তা, উন্নয়ন সংঘের সমন্বিত উদ্যোগ বিশাল ভূমিকা রাখছে বলে সভা সূত্র জানায়।

আপলোডকারীর তথ্য

প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘে অংশগ্রহণকারী প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন

জামালপুরে শিশু কল্যাণ কমিটির সভা

আপডেট সময় ০৫:০১:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ মে ২০১৯