ঢাকা ০৮:৩১ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে তারেক রহমানের কারামুক্তি দিবস পালিত মানিক সওদাগর বললেন ‘ওটা ছিল ‘স্লিপ অব টাং’ জামালপুরে হচ্ছে মানসিক স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণ শিক্ষার্থীদের মেধা বিকাশে সরকার সর্বোচ্চ পৃষ্ঠপোষকতা দেবে : উপদেষ্টা মাহ্দী আমিন গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী ধূমকেতু রাষ্ট্রদ্রোহ মামলা : একটি ঐতিহাসিক বয়ান দেওয়ানগঞ্জে ভারতীয় মদসহ মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার চক্রান্ত চলছে : সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল মাদারগঞ্জে ১০৭৫ মিটার নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন

তুলসীপুর কলেজে হামলা, ভাংচুর

তুলসীপুর ডিগ্রি কলেজে পরীক্ষার্থীদের হামলায় ক্ষতিগ্রস্ত বেঞ্চ। ছবি : বাংলারচিঠিডটকম

জ্যেষ্ঠ প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

কেন্দ্র ফি জমা না দেওয়ায় জামালপুর সদরের তুলসীপুর ডিগ্রি কলেজের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের কৃষি শিক্ষা বিষয়ের ব্যবহারিক পরীক্ষা স্থগিত করে দিয়েছে দিগপাইত শামছুল হক ডিগ্রি কলেজ কেন্দ্র কর্তৃপক্ষ। পরীক্ষাবঞ্চিতরা এর প্রতিবাদে তুলসীপুর কলেজের অধ্যক্ষের কক্ষসহ বেশ কয়েকটি কক্ষের দরজা-জানালা ও বেঞ্চ ভাংচুর করেছে। ১৮ মে সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

পরীক্ষার্থীদের অভিযোগ ও কেন্দ্র সূত্রে জানা গেছে, জামালপুর সদরের দিগপাইত শামছুল হক ডিগ্রি কলেজ কেন্দ্রে তুলসীপুর ডিগ্রি কলেজের ৪৩৬ জন পরীক্ষার্থী এবারের এইচএসসি পরীক্ষায় অংশ নেন। ১৬ মে থেকে একই কেন্দ্রে শুরু হয়েছে বিজ্ঞান ও কৃষি শিক্ষা বিষয়ের ব্যবহারিক পরীক্ষা। এই কেন্দ্রের অন্যান্য কলেজ কর্তৃপক্ষ সময় মতো কেন্দ্র ফি পরিশোধ করলেও তুলসীপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ তার কলেজের পরীক্ষার্থীদের কাছ থেকে আদায় করা এক লাখ ৮৫ হাজার ৭২৪ টাকার মধ্যে এক লাখ টাকা পরিশোধ করেছেন। বাকি টাকা পরিশোধ না করায় কেন্দ্র সচিব ১৮ মে’র কৃষি শিক্ষা বিষয়ের ব্যবহারিক পরীক্ষা সাময়িক স্থগিত ঘোষণা করেন।

ফলে ব্যবহারিক পরীক্ষাবঞ্চিতরা কেন্দ্র ত্যাগ করে বেলা সাড়ে ১০টার দিকে তাদের তুলসীপুর ডিগ্রি কলেজে গিয়ে বিক্ষোভ মিছিল ও স্থানীয় সড়ক অবরোধ করে অধ্যক্ষের স্বেচ্ছাচারিতার বিচার দাবি করেন। একই সাথে তারা ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ নিশ্চিত করারও দাবি জানান। এক পর্যায়ে বিক্ষুব্ধ পরীক্ষার্থীরা অধ্যক্ষের কক্ষসহ বেশ কয়েকটি কক্ষের দরজা-জানালা ও বেঞ্চ ভাংচুর করে। এ সময় কলেজটির অধ্যক্ষ মো. জাহাঙ্গীর আলম লিচু কলেজে ছিলেন না। পরে তিনি কলেজে উপস্থিত হয়ে কেন্দ্র ফি পরিশোধ করে ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ করে দেওয়ার আশ^াসের প্রেক্ষিতে বিক্ষুব্ধ পরীক্ষার্থীরা তাদের আন্দোলন স্থগিত ঘোষণা করলে পরিস্থিতি শান্ত হয়।

এ প্রসঙ্গে অধ্যক্ষ মো. জাহাঙ্গীর আলম লিচুর প্রতিক্রিয়া জানতে তার কাছে বেশ কয়েকবার ফোন করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

কেন্দ্র সচিব ও দিগপাইত শামছুল হক ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মুক্তার আলী বাংলারচিঠিডটকমকে বলেন, তুলসীপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর আলম লিচুর কাছে পাওনা বকেয়া কেন্দ্র ফি ৮৫ হাজার ৭২৪ টাকা জমা না দেওয়া পর্যন্ত ওই কলেজের পরীক্ষার্থীদের ব্যবহারিক পরীক্ষা সাময়িক স্থগিত থাকবে। টাকা হাতে না পেয়ে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দিলে পরবর্তীতে আর টাকাই পাওয়া যাবে না।

আপলোডকারীর তথ্য

জামালপুরে তারেক রহমানের কারামুক্তি দিবস পালিত

তুলসীপুর কলেজে হামলা, ভাংচুর

আপডেট সময় ০৫:৩৫:০৭ অপরাহ্ন, শনিবার, ১৮ মে ২০১৯