ঢাকা ০৬:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে উঠানের গর্তের পানিতে ডুবে প্রাণ গেল দেড় বছরের শিশুর পবিত্র ঈদুল আজহা ১০ জিলহজ, ২৮ মে, বৃহস্পতিবার সংসদে কার্যকর ভূমিকা রাখতে নারী এমপিদের প্রস্তুত হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর র‌্যাবের কিছু কর্মকর্তার অপরাধের দায় পুরো প্রতিষ্ঠান নিতে পারে না : স্বরাষ্ট্রমন্ত্রী মিড-ডে মিলে মায়েদের সম্পৃক্ততায় গার্ডিয়ান কমিটি গঠনের নির্দেশ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর জামালপুরে ভিক্ষুকের হাতকে কর্মীর হাতে রূপান্তর করার ছোট গল্পের সৃষ্টি মুক্তিযোদ্ধারা সম্মানের সাথে বেঁচে থাকার অধিকার চায় : বীর প্রতীক হাকিম পর্যটন হবে কর্মসংস্থান ও অর্থনীতির বড় চালিকাশক্তি : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান জামালপুরে ভূমিসেবা মেলা উপলক্ষে সংবাদ সম্মেলন, মেলা উদ্বোধন ১৯ মে ২০২৮ সালে নতুন শিক্ষাক্রম পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা : প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

সরিষাবাড়ীতে দুর্বৃত্তদের হামলায় ছাত্রদলনেতাসহ দু’জন গুরুতর আহত

হামলায় আহত আব্দুল আলিম ও অলক পাল। ছবি : বাংলারচিঠিডটকম

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় অজ্ঞাত দুর্বৃত্তদের হামলায় উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল আলিম এবং সরিষাবাড়ী পৌর বিএনপির যুগ্মসাধারণ সম্পাদক স্বর্ণালঙ্কার ব্যবসায়ী অলক পাল গুরুতর আহত হয়েছেন। তাদের মধ্যে আব্দুল আলিমকে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়েছে। ১৪ মে রাত ৯টার দিকে এ হামলার ঘটনা ঘটে। এ হামলার জন্য বিএনপি ও আওয়ামী লীগের পক্ষ থেকে পরস্পরবিরোধী অভিযোগ করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী স্থানীয় সূত্রে জানা গেছে, সরিষাবাড়ী উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল আলিম ১৪ মে রাত ৯টার দিকে স্থানীয় এ আর জুট মিলের মসজিদ থেকে তারাবি নামাজ শেষে বাড়িতে ফিরছিলেন। স্থানীয় শিমলা বাজারের আমতলা এলাকায় একদল সশস্ত্র দুর্বৃত্ত তার ওপর অতর্কিতে হামলা চালায়। ধারালো অস্ত্রের আঘাতে আব্দুল আলিমের মাথায় ও চোখে রক্তাক্ত জখমসহ লাঠিসোঠার পিটুনিতে সারা শরীরে আঘাত পান। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মো. মমতাজ উদ্দিন তাকে ঢাকায় রেফার্ড করেন।

অপরদিকে কিছু সময়ের মধ্যে দুর্বৃত্তরা সরিষাবাড়ী পৌর বিএনপির যুগ্মসাধারণ সম্পাদক অলক পালের শিমলা বাজারের স্বর্ণের দোকানে হামলা চালিয়ে ভাংচুর এবং অলক পালকে মারধর করে তার মোটরসাইকেলটি নিয়ে গেছে। গুরুতর আহত অলক পালকে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ হামলা প্রসঙ্গে জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম বাংলারচিঠিডটকমকে বলেন, ‘স্থানীয় কতিপয় যুবলীগ ও ছাত্রলীগের সশস্ত্র নেতাকর্মী সম্পূর্ণ বিনা উস্কানিতে আমাদের দু’জন নেতার ওপর এ হামলা চালিয়েছে। তাদের মধ্যে ছাত্রদলনেতা আব্দুল আলিমকে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এ নিয়ে নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।’

অপরদিকে সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ছানোয়ার হোসেন বাদশা অভিযোগ অস্বীকার করে বাংলারচিঠিডটকমকে বলেন, ‘এ ঘটনার সাথে যুবলীগ ও ছাত্রলীগের কোনো নেতাকর্মী জড়িত নেই। তবে সরিষাবাড়ী পৌর বাসস্ট্যান্ড এলাকায় কতিপয় ছেলেদের সাথে ছাত্রদলের আব্দুল আলিমের পূর্ব শত্রুতার জের ধরে তার ওপর হামলা হয়েছে বলে শুনেছি।’

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজেদুর রহমান বাংলারচিঠিডটকমকে বলেন, ‘হামলায় দু’জন গুরুতর আহত হওয়ার কথা শুনেছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় ভুক্তভোগীদের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদারগঞ্জে উঠানের গর্তের পানিতে ডুবে প্রাণ গেল দেড় বছরের শিশুর

সরিষাবাড়ীতে দুর্বৃত্তদের হামলায় ছাত্রদলনেতাসহ দু’জন গুরুতর আহত

আপডেট সময় ১২:৩৩:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ১৫ মে ২০১৯