ঢাকা ০২:০৮ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু মাদারগঞ্জে বেশি দামে সার বিক্রি, এক ডিলারকে জরিমানা মাদারগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু ১২ সেপ্টেম্বর, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন : তথ্যমন্ত্রী সড়ক দুর্ঘটনা রোধে মাদারগঞ্জে ছাত্রদলের সচেতনতামূলক কর্মসূচি জামালপুরে প্রয়াত বেগম খালেদা জিয়ার কারামুক্তি দিবস পালিত ইসলামপুরে বিদ্যুৎস্পৃষ্টে অটোরিকশা চালকের মৃত্যু বিয়ের প্রলোভনে ধর্ষণের দায়ে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

সরিষাবাড়ীতে কৃষক শাহজাহান হত্যা মামলার আসামি পিতা-পুত্র গ্রেপ্তার

শাহজাহান হত্যা মামলার আসামি বছির উদ্দিন ও তার ছেলে বিপ্লব হোসেন। ছবি : বাংলারচিঠিডটকম

মমিনুল ইসলাম কিসমত, সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় চাঞ্চল্যকর কৃষক হত্যা মামলার প্রধান আসামী বছির উদ্দিন ও তার ছেলে বিপ্লব হোসেন মান্নানকে গ্রেপ্তার করেছে সরিষাবাড়ী থানা পুলিশ। ৪ মে রাতে পুলিশের এক বিশেষ অভিযানে ডোয়াইল ইউনিয়নের ভবানিপুর গ্রামে তাদের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

জানা যায়, ভবানীপুর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে শাহজাহান মিয়া ১ মে সন্ধ্যায় বাড়ি থেকে চা খাওয়ার জন্য বের হয়ে ভবানীপুর বাজারে যান। রাত দশটা বেজে গেলেও শাহজাহান মিয়া বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন তাকে খুঁজতে ভবানীপুর বাজারে যান। সেখানেও না পেয়ে খোঁজাখুঁজির এক পর্যায়ে ভবানীপুর খালপাড়ে রক্তাক্ত অবস্থায় তাকে পড়ে থাকতে দেখে। সেখানে তার পাশেই রক্তাক্ত ইট পড়ে ছিল। তাদের ধারণা শাহজাহান মিয়াকে ইট দিয়ে মাথায় আঘাত করে খুন করা হয়েছে।

এদিকে ২ মে সকালে জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শিবলি সাদিক ঘটনাস্থল পরিদর্শন করে কৃষক শাহজাহানের হত্যার সাথে জড়িতদের অতিদ্রুত আটকের নির্দেশ দেন থানা পুলিশকে। পরে ৪ মে রাতে বছির উদ্দিন ও তার ছেলে বিপ্লব হোসেনকে আটক করে পুলিশ। এ ঘটনায় নিহতের ছেলে সুমন মিয়া বাদী হয়ে সরিষাবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ ওই মামলায় বছির উদ্দিন ও তার ছেলে বিপ্লব হোসেনকে গ্রেপ্তার দেখিয়ে ৫ মে সকালে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠিয়েছে।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজেদুর রহমান বাংলারচিঠিডটকমকে বলেন, শাহজাহান হত্যা মামলার সাথে জড়িত বছির উদ্দিন ও তার ছেলে বিপ্লব হোসেনকে গ্রেপ্তার করে ৫ মে সকালে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

আপলোডকারীর তথ্য

জামালপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু

সরিষাবাড়ীতে কৃষক শাহজাহান হত্যা মামলার আসামি পিতা-পুত্র গ্রেপ্তার

আপডেট সময় ১০:০৭:০২ অপরাহ্ন, রবিবার, ৫ মে ২০১৯