ঢাকা ১০:৫৫ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে বিএনপির প্রতিবাদ মিছিল আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে মাদারগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল জামালপুরে দুর্নীতি প্রতিরোধে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত বকশীগঞ্জে কুঁড়ি বিলে লাল শাপলা ফুলের সমাহার, আনন্দে মাতোয়ারা দর্শনার্থীরা বকশীগঞ্জে ১৫ বস্তা সার জব্দ জামালপুর জেলা যুবদলের প্রতিবাদ মিছিল জামালপুরে খবরের কাগজ বন্ধুজনের সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে ৩০০ পরিবার পেল জাকাত ফাউন্ডেশন অব আমেরিকার খাদ্য সহায়তা নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে বিএনপির বিক্ষোভ মিছিল শেরপুরে জাতীয়তাবাদী সমবায় দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

দেওয়ানগঞ্জে দুই মাদক কারবারি গ্রেপ্তার

পুলিশের অভিযানে গ্রেপ্তার দুই মাদক কারবারি। ছবি : বাংলারচিঠিডটকম

দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের সাকোয়াপাড়া এলাকা থেকে ২৭ এপ্রিল ৫০টি ইয়াবা বড়িসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ২৮ এপ্রিল দুপুরে তাদেরকে জামালপুর আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার মাদক কারবারিরা হলেন উপজেলার পোড়াভিটা গ্রামের মজিবর রহমানের ছেলে নজরুল ইসলাম (৩৮) ও উত্তর মকিরচর গ্রামের আবু সামার ছেলে সুজন মিয়া।

দেওয়ানগঞ্জ মডেল থানা সূত্রে জানা গেছে, ২৭ এপ্রিল সন্ধ্যায় উপজেলার সাকোয়াপাড়া এলাকায় মাদক বিক্রি করছিল এমন সংবাদ পেয়ে তারাটিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক (এসআই) ফরহাদ আলী ঘটনাস্থলে পৌছে তাদের মাদকসহ হাতেনাতে গ্রেপ্তার করে।

দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম ময়নুল ইসলাম বাংলারচিঠিডটকমকে বলেন, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে ২৮ এপ্রিল দুপুরে জামালাপুর আদালতে পাঠানো হয়েছে। নজরুল ইসলামের বিরুদ্ধে একাধিক মাদকের মামলা রয়েছে।

আপলোডকারীর তথ্য

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে বিএনপির প্রতিবাদ মিছিল

দেওয়ানগঞ্জে দুই মাদক কারবারি গ্রেপ্তার

আপডেট সময় ১০:২৯:০৪ অপরাহ্ন, রবিবার, ২৮ এপ্রিল ২০১৯