ঢাকা ১২:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সরিষাবাড়ীতে শিশু ধর্ষণের চেষ্টায় এক ব্যক্তিকে গণধোলাই

মমিনুল ইসলাম কিসমত, সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় চতুর্থ শ্রেণির ছাত্রী এক শিশুকে (১০) ধর্ষণের চেষ্টার অভিযোগে আব্দুল মান্নান (৬৫) নামের এক ব্যক্তিকে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে এলাকাবাসী। ১৯ এপ্রিল রাত ১১টার দিকে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের উত্তর মালিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, উপজেলার পোগলদিঘা ইউনিয়নের উত্তর মালিপাড়া গ্রামের মৃত ইয়ার মুন্সির ছেলে আব্দুল মান্নান ১৭ এপ্রিল সন্ধ্যার দিকে প্রতিবেশী ওই শিশুকে খেলার আসর থেকে কৌশলে ঘরে নিয়ে যায়। পরে তিনি টাকা ও আচারের লোভ দেখিয়ে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় বাড়ির অন্য শিশুরা ঘটনা দেখে ফেললে তিনি ওই শিশুটিকে ছেড়ে দিয়ে ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করে।

এ ঘটনায় উপজেলার পোগলদিঘা ইউনিয়নের উত্তর মালিপাড়া গ্রামে বিক্ষুব্ধ এলাকাবাসী ১৯ এপ্রিল রাত ১১টার দিকে আব্দুল মান্নানকে গণধোলাই দিয়ে সরিষাবাড়ী থানায় সোপর্দ করে। পরে রাতেই যৌন হয়রানির শিকার ওই শিশুটির প্রতিবেশী এক নারী বাদী হয়ে আব্দুল মান্নানকে আসামি করে সরিষাবাড়ী থানায় একটি মামলা দায়ের করেন।

মামলাটির তদন্তকারী সরিষাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলাম বাংলারচিঠিডটকমকে বলেন, ‘গ্রেপ্তার আব্দুল মান্নানকে ২০ এপ্রিল দুপুরে জামালপুর আদালতে সোপর্দ করা হয়েছে।’

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরিষাবাড়ীতে শিশু ধর্ষণের চেষ্টায় এক ব্যক্তিকে গণধোলাই

আপডেট সময় ১০:২৬:১০ অপরাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০১৯